Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১৫, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:১৫, ২৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১৫, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:১৫, ২৯ নভেম্বর ২০২৬
আরও খবর
বিগত সময়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী
পাঠ্যবইয়ে আবদ্ধ নয়, শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণের পরিকল্পনা রয়েছে : শিক্ষামন্ত্রী
ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
পেশাগত সাফল্যের পাশাপাশি দেশের প্রতি দায়িত্ব পালনের আহ্বান শিক্ষামন্ত্রীর

বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১৫, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:১৫, ২৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১৫, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:১৫, ২৯ নভেম্বর ২০২৬
শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : বাসস

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে। জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং শিক্ষাঙ্গণের সর্বত্রই ছিল নৈরাজ্য। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার এখন আর কেবল অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্যে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং কলেজগুলোর অধ্যক্ষদের উদ্দেশে নানা দিকনির্দেশনা দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছরে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলেও শিক্ষার মানোন্নয়নে কোনো সুষম বণ্টন ছিল না। অনেক কলেজে অনার্স কোর্স খোলা হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। এখন বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে- আমাদের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা ভাবনার কথা তুলে ধরে ড. মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী দীর্ঘ সময় প্রবাসে অবস্থানকালেও দেশের শিক্ষাব্যবস্থা ও কারিকুলাম আধুনিকায়ন নিয়ে ভেবেছেন। তার নির্দেশনায় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও মিড-ডে মিলের ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাশাপাশি চতুর্থ শ্রেণিতে নতুন বই, সাংস্কৃতিক ও ক্রীড়া শিক্ষা এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্ত করে শিক্ষাকে আনন্দময় ও যুগোপযোগী করার পদক্ষেপ নেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী গত ১৯ নভেম্বর লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও এভিয়েশন খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট ও জনবল তৈরির নির্দেশ দিয়েছেন।’

পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সম্প্রতি এসএসসি পরীক্ষায় পুনঃনিরীক্ষণের ফলে ৪৫ হাজার এবং এইচএসসিতে ২৩ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এটি আমাদের জন্য উদ্বেগজনক। শিক্ষকদের খাতা মূল্যায়নে আরও যত্নশীল হতে হবে।’

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও সেশনজট নিরসনে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, ‘উচ্চশিক্ষায় ১৫ লাখ আসনের বিপরীতে এবার মাত্র ছয় লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা যাতে হতাশ হয়ে বিপথে না যায় বা বছর নষ্ট না করে, সে জন্য আগামী ৩ ডিসেম্বর প্রায় ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থীর জন্য সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’

কলেজ অধ্যক্ষদের উদ্দেশে ড. মিলন বলেন, ‘শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত করে দাবি আদায়ের জন্য শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না। প্রধানমন্ত্রী শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য দাবির বিষয়ে অত্যন্ত আন্তরিক। আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিয়মিত ক্লাস নিশ্চিত করুন। জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করুন।’

বক্তব্যের শুরুতে শিক্ষামন্ত্রী ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার দ্বার উন্মোচনে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সম্মিলনে আরও বক্তব্য দেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন।

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থা শিক্ষাঙ্গণ

সংশ্লিষ্ট সংবাদ: শিক্ষামন্ত্রী

২৭ নভেম্বর ২০২৬
পাঠ্যবইয়ে আবদ্ধ নয়, শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
২৭ নভেম্বর ২০২৬
আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণের পরিকল্পনা রয়েছে : শিক্ষামন্ত্রী
২৬ নভেম্বর ২০২৬
ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যেদিন থেকে দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা, বাড়বে শীত
  2. ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
  3. সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ, পর্যটকের মৃত্যু
  4. আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চম
  6. মাহফিলের অনুমতি না পেয়ে সড়কের পাশে বক্তব্য দিলেন তাহেরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x