‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম
বিদেশ যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এ কথা জানিয়েছেন ডিএমপির ডিসি মো. আক্তার হোসেন।
মো. আক্তার হোসেন বলেন, রোববার গভীর রাতে বিমানবন্দর থেকে আটকের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হলে সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পুলিশ যে ২৩ ‘শীর্ষ সন্ত্রাসীর’ তালিকা প্রকাশ করে, তাতে আসলাম ও টিটন দুজনেরই নাম ছিল।
গত ২৮ এপ্রিল রাতে ঢাকার নিউ মার্কেটের পাশে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যা করা হয়। আর গতকাল রোববার গভীর রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আসলামকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

নিজস্ব প্রতিবেদক