Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৩:১৫, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৩, ২৩ নভেম্বর ২০২৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৩:১৫, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৩, ২৩ নভেম্বর ২০২৬
আরও খবর
দুর্নীতির মামলায় কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ ডিসেম্বর
চট্টগ্রামে অতিরিক্ত মদ পানে ৩ জনের মৃত্যু
পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুজনের কারাদণ্ড
চট্টগ্রামে বিএনপি ও যুবদলের মিছিলে নিষিদ্ধ সংগঠনের হামলা ও অগ্নিসংযোগ
মীরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

রেলওয়ের নিয়োগ পরীক্ষায় দুর্নীতি, দুই কর্মকর্তার কারাদণ্ড

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৩:১৫, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৩, ২৩ নভেম্বর ২০২৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৩:১৫, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৩, ২৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশ রেলওয়ের ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে দুর্নীতির মামলায় দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরিয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোকারম হোসেন বলেন, ১৬ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে রেলওয়ের ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে চাকরি দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছর ও সাবেক এসডব্লিউও গোলাম কিবরিয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

জানা যায়, ২০০৯ ও ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) ট্রেড অ্যাপ্রেন্টিসের ৪০০টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদে ৩৮ হাজার ৩১৭ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৮ হাজার ১৩৯ জনকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করে পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের উত্তীর্ণ দেখানো হয়েছিল। লিখিত পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে নম্বর কাটাকাটি, ঘষামাজা ও পরিবর্তনের মাধ্যমে কয়েকজন প্রার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়। এ ছাড়া বিধিবহির্ভূতভাবে আট নম্বর গ্রেস দিয়ে কিছু প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছিল। 

অনুসন্ধানে আরও উঠে আসে, নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ৩২টি জেলা থেকে ৭১ জন প্রার্থী কম নেওয়া হলেও ২০টি জেলা থেকে ৭১ জন অতিরিক্ত প্রার্থী নেওয়ার সুপারিশ করা হয়। এতিম ও প্রতিবন্ধী কোটায় ৩৬ জন নিয়োগের সুযোগ থাকলেও নিয়োগ দেওয়া হয় মাত্র পাঁচজনকে। নিয়োগ কমিটির সদস্যসচিব গোলাম কিবরিয়া, আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী এবং তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এসব অনিয়মে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে লিখিত পরীক্ষার ফল পরিবর্তন, জাল রেকর্ডপত্র তৈরি এবং অনিয়মের মাধ্যমে নিয়োগের সুপারিশ ও অনুমোদন দেওয়ার অভিযোগ আনা হয়। এ ঘটনায় দণ্ডবিধির ১৬৬, ১৬৭, ২১৭, ৪৭৭(ক) ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

এর আগে রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার মামলায় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরিয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

চট্টগ্রাম রেলওয়ে নিয়োগ পরীক্ষা দুর্নীতি কারাদণ্ড

সংশ্লিষ্ট সংবাদ: চট্টগ্রাম

২৩ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে অতিরিক্ত মদ পানে ৩ জনের মৃত্যু
২২ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি ও যুবদলের মিছিলে নিষিদ্ধ সংগঠনের হামলা ও অগ্নিসংযোগ
২১ নভেম্বর ২০২৬
শীতে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
  2. রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের অষ্টম চালান 
  3. গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০
  4. আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
  5. আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়
  6. টোল আদায় নিয়ে মারামারি, থামাতে গিয়ে জুলাইযোদ্ধা নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x