Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৮:০৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৬, ২২ নভেম্বর ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৮:০৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৬, ২২ নভেম্বর ২০২৬
আরও খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী সেতু
চৌদ্দগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২
দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : জিওসি কুমিল্লা
প্রতিহিংসার রাজনীতি নয়, তবে দুর্বল ভাবার সুযোগ নেই : সেলিম ভূঁইয়া
অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে বিচার
ঘূর্ণিঝড় আকভানের প্রভাব

বৃষ্টিতে কুমিল্লায় ক্ষতির শঙ্কা সবজি ও রোপা আমনে

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৮:০৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৬, ২২ নভেম্বর ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৮:০৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৬, ২২ নভেম্বর ২০২৬
কুমিল্লায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে শীতকালীন সবজি ও পাকা আমন ধান ঘরে তোলা নিয়ে বিপাকে কৃষকরা। ছবি এনটিভি

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজি ও পাকা আমন ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। অতিবৃষ্টিতে জেলার দুই হাজার ৩৪১ হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে শাকসবজির আবাদ। পাশাপাশি সরিষা, রোপা আমন, মরিচ ও ধনিয়াসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে জেলা কৃষি বিভাগ।

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় মোট এক লাখ ২৯ হাজার ৯৬৩ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে এর মধ্যে দুই হাজার ৩৪১ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বুড়িচংয়ে ৫৮৭ হেক্টর জমি। এ ছাড়া মুরাদনগরে ৩৬৫, দেবিদ্বারে ২৮৯, হোমনায় ২০৯, ব্রাহ্মণপাড়ায় ২০৫, চান্দিনায় ১৩৭ এবং দাউদকান্দিতে ১২৮ হেক্টর জমি ক্ষতির সুম্মুখীন হয়েছে। অন্যান্য উপজেলাতেও ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

ফসলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এক হাজার ৭৬ হেক্টর সবজির জমি। এ ছাড়া সরিষা ৩৮১, রোপা আমন ২১৮, মরিচ ১২৭, ধনিয়া ১২০, ভুট্টা ৮৭ এবং বোরো ধানের বীজতলা ৫০ হেক্টর। পাশাপাশি মিষ্টি আলু, কালোজিরা, রসুন, পেঁয়াজ, খিরা ও আখের জমিও ক্ষতির মুখে পড়েছে।

রোববার চান্দিনা, দেবিদ্বার ও বুড়িচংসহ বিভিন্ন উপজেলার সবজিক্ষেত ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে অনেক জমিতে পানি জমে আছে। কোথাও বৃষ্টির পানিতে গাছ হেলে পড়েছে, কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির বীজতলা। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে মূলা, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, শসাসহ বিভিন্ন শীতকালীন সবজি। বৃষ্টির কারণে নতুন করে সবজি রোপণের প্রস্তুতিও ব্যাহত হচ্ছে।

কৃষকদের আশঙ্কা, জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে সবজির শিকড় পচে গাছ নষ্ট হয়ে যেতে পারে। অতিরিক্ত আর্দ্রতায় বাড়তে পারে বিভিন্ন রোগের প্রকোপ। এতে উৎপাদন কমার পাশাপাশি মৌসুমের শুরুতেই বাজারে সবজির সরবরাহেও প্রভাব পড়তে পারে।

চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের কৃষক ইকবাল হোসেন  ৬০ শতাংশ জমিতে মূলা আবাদ করেছেন। এর মধ্যে ৩০ শতাংশ জমির মূলাগাছ বেশ বড় হয়েছে। আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে এসব মূলা তোলার কথা ছিল। বৃষ্টির আগে পাইকাররা ওই জমির মূলা ৫৫ হাজার টাকায় কিনতে চেয়েছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে বেশিরভাগ গাছ হেলে পড়েছে। মূলার গায়ে দাগ পড়লে বাজারে ভালো দাম পাওয়া কঠিন হবে বলে আশঙ্কা করছেন তিনি।

চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোরশেদ আলম বলেন, টানা বৃষ্টিতে মূলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি ও শসাসহ বিভিন্ন শাকসবজির বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে সবজির বীজতলাগুলো ঝুঁকিতে রয়েছে। বৃষ্টি থামার কয়েক দিন পর মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে। আপাতত কৃষকদের জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ফসলের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, বর্তমানে যে পরিমাণ জমির ফসল আক্রান্ত হয়েছে, রোববার রোদ উঠলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসতে পারে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে আক্রান্ত জমির পরিমাণ ও ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড় আকভান ক্ষতি সবজি কুমিল্লা

সংশ্লিষ্ট সংবাদ: ঘূর্ণিঝড়

১৯ নভেম্বর ২০২৬
এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
১৮ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় ‘আকভান’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
১৪ নভেম্বর ২০২৬
সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর শঙ্কা : আঘাত হানতে পারে কখন কোথায়?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
  2. রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের অষ্টম চালান 
  3. গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০
  4. আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
  5. আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়
  6. টোল আদায় নিয়ে মারামারি, থামাতে গিয়ে জুলাইযোদ্ধা নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x