Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪০, ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪০, ২০ নভেম্বর ২০২৬
আরও খবর
৭ বছরে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় ব্যয় করেছে ৯৮৬ কোটি টাকা
মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার শিক্ষক পদ শূন্য : শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের শুধু এআইনির্ভর হলে চলবে না, জ্ঞাননির্ভর হতে হবে : শিক্ষামন্ত্রী
ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ : শিক্ষামন্ত্রী
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে ঢেলে সাজাতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪০, ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪০, ২০ নভেম্বর ২০২৬
ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছে। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে ঢাকা কলেজের পক্ষ থেকে কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী ড. মিলন বলেন, ‘আমরা শিক্ষাকে ব্যাপকভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছি। আমাদের সময়ে ঢাকা কলেজে শিক্ষক নিয়োগ ও বদলিতে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি। ভর্তি প্রক্রিয়াও সম্পূর্ণ স্বচ্ছ রাখা হয়েছে। শুধু ঢাকা কলেজ নয়, রাজধানীর অন্যান্য সরকারি কলেজের শিক্ষার মানোন্নয়নেও আলাদা পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

শিক্ষা খাতে বাজেট বরাদ্দ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সে কারণে এবারের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, যা অতীতে কখনো দেওয়া হয়নি। আগের বছরগুলোতে মাত্র ১ দশমিক ৩৯ শতাংশ বরাদ্দ ছিল এবং সেখানেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যয় যুক্ত করে শুভংকরের ফাঁকি দেওয়া হয়েছিল।

ঢাকা কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনের উদ্যোগ তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে ১০ তলা বিশিষ্ট নতুন ছাত্রাবাস, একটি মাল্টিপারপাস হল এবং একাডেমিক ভবন নির্মাণ, তথ্যপ্রযুক্তি, ইংরেজি ও সমাজবিজ্ঞান বিভাগে পদায়নের মাধ্যমে শিক্ষক সংকট নিরসন, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার, বিশুদ্ধ পানি ও বিদ্যুতের সুব্যবস্থা এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়ে ড. মিলন বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি, আপনি এই কলেজে পড়ালেখা করেছেন এবং এখানে শিক্ষকতাও করেছেন। আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে যেভাবে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে চান, সেভাবে আমাদের নির্দেশনা দেবেন। আমরা সেই অনুযায়ী কাজ করব।’

বর্তমানে বাজেটের কোনো অভাব নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন কেবল আমাদের সদিচ্ছা ও আন্তরিকতার সঙ্গে কাজ বাস্তবায়ন করতে হবে। নেওয়ার পালা শেষ, এবার দেশকে দেওয়ার পালা।’

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রত্যাশা নিয়ে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ করছেন, সেখানে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ঢাকা কলেজের শিক্ষার্থীরাই ক্যাম্পাসে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবে। ভালো ফলাফল করে তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—এটাই আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, বিশিষ্ট রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ সদস্য ফজলুল হক মিলন, সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক উপদেষ্টা মাহদী আমিন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

ঢাকা কলেজ এবং ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরাফত আলী সপু এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহান।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা ব্যবস্থা

সংশ্লিষ্ট সংবাদ: শিক্ষামন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬
৭ বছরে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় ব্যয় করেছে ৯৮৬ কোটি টাকা
১৮ নভেম্বর ২০২৬
মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার শিক্ষক পদ শূন্য : শিক্ষামন্ত্রী
১৪ নভেম্বর ২০২৬
ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ : শিক্ষামন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী
  2. গ্লোবাল মিডিয়া ফোরামের সভাপতি রাজু আলীম, সম্পাদক ফাতেমা রুমা
  3. ৯ ও ১৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ দুই শিশু
  4. দেশে আবার দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে : অর্থমন্ত্রী
  5. ‘শেখ হাসিনার স্বাক্ষর জাল করে মেট্রিক্স চেম্বার্স এনআইডি ও পাসপোর্ট ইস্যুর আবেদন করেছে’
  6. অল্প সংখ্যক শান্তি বিনষ্টকারীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে : আইজিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x