Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:০০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০৭:০০, ১৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:০০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০৭:০০, ১৮ নভেম্বর ২০২৬
আরও খবর
দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের অষ্টম চালান 
ঈশ্বরদীতে বালু ব্যবসার নিয়ে ২ পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ৭
দ্বিতীয় দিনের মতো জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ
পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুজনের কারাদণ্ড
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১০ মাসের ট্রায়াল শেষে স্থায়ীভাবে পূর্ণ উৎপাদনে যাবে প্রথম ইউনিট

এনটিভি অনলাইন ডেস্ক
০৭:০০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০৭:০০, ১৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:০০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০৭:০০, ১৮ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে যুক্ত করে পারমাণবিক যুগে ঐতিহাসিক যাত্রা শুরু করেছে বাংলাদেশ। রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল শেষ হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল শেষ হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। ইউনিটটি চালাতে গড়ে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব যন্ত্রপাতি, কুলিং পাম্প ও নিরাপত্তা ব্যবস্থা সচল রাখতে ব্যবহৃত হবে। জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে এক হাজার ৩০ মেগাওয়াট বিদ্যুৎ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কারিগরি পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক এবং এ পর্যায়ের নির্ধারিত সব কাজ শেষ হলে, পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন হবে। বায়েরার অনুমোদন পাওয়া সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮-১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর ও গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে। পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিড পাবনা

সংশ্লিষ্ট সংবাদ: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

২৪ নভেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
২৪ নভেম্বর ২০২৬
রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের অষ্টম চালান 
২৩ নভেম্বর ২০২৬
দ্বিতীয় দিনের মতো জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৫, বন্ধ ২২ কারখানা
  2. ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
  3. নামের ভুলে ১৮ বছর কারাবাস, মাকে দেখতে চার সপ্তাহের প্যারোলে মুক্তি
  4. আবহাওয়া আজ কেমন থাকবে
  5. পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা : মজুরি বোর্ড
  6. মেয়ের ভর্তির টাকা জোগাড় করতে না পেরে বাবার আত্মহত্যা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x