Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৪০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০৩:৪২, ০৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৪০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০৩:৪২, ০৯ নভেম্বর ২০২৬
আরও খবর
যে কারণে মন্ত্রিত্ব ছাড়লেন দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে হবে : মন্ত্রী
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমতলের সঙ্গে সমভাবে এগোবে পাহাড় : পার্বত্য মন্ত্রী
পর্যটনশিল্পের বিকাশে বান্দরবানে হচ্ছে আধুনিক বাস টার্মিনাল

নিম্ন ও মধ্যবিত্তের আর্থিক দুর্দশা লাঘবে সরকার অঙ্গীকারবদ্ধ : সাচিং প্রু

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৪০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০৩:৪২, ০৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৪০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০৩:৪২, ০৯ নভেম্বর ২০২৬
ছবি : পিআইডি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আর্থিক দুর্দশা লাঘবে সরকার অঙ্গীকারবদ্ধ। সরকারের মূল লক্ষ্যই হলো সবার আগে স্বাবলম্বী পরিবার এবং সবার আগে বাংলাদেশ গড়ে তোলা।

রোববার (৮ নভেম্বর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদ ও সমবায় অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্থায়ী অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে নিত্যনতুন আয়ের উৎস তৈরিতে কাজ করছে সরকার।

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক বিপ্লবের রূপরেখা তুলে ধরে সাচিং প্রু বলেন, এখানকার ২৬টি উপজেলায় মাটির গুণাগুণ গবেষণা করে কফি, কাজুবাদাম, রামবুটান, মাশরুম, চুইঝাল ও লটকন চাষের ব্যাপক সম্ভাবনা দেখা গেছে।

বিশেষ করে রুমা ও থানচি’কে কফি চাষের জন্য অত্যন্ত উপযোগী হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, চাষিদের পানির সমস্যা মেটাতে রুমায় ৫ হাজার লিটার পানি সরবরাহের দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া লাভজনক প্রকল্প হিসেবে বিদেশে রপ্তানিযোগ্য লাল মাশরুম, দেশি মুরগি এবং মসলা জাতীয় ফসল (আদা, হলুদ, জিরা) চাষে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের চাকরির পেছনে না ছুটে দক্ষ উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে তিনি সমবায় বিভাগকে সার্বজনীন প্রকল্প গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির নির্দেশ দেন। একই সঙ্গে তরুণ সমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে খেলাধুলা ও সবুজ পরিবেশ গড়ে তোলার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে জেলার চারটি সমবায় সমিতিকে মোট ৯ লাখ টাকার ঘূর্ণায়মান ঋণের চেক হস্তান্তর করা হয় এবং বিশেষ অবদানের জন্য পাঁচটি সমবায় সংস্থাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাইমং, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগম এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাছিরুল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে মন্ত্রী শৈলশোভা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের মৃত্যু তহবিল থেকে প্রয়াত ১৯ জন শ্রমিকের পরিবারের মাঝে নগদ অনুদান বিতরণ করেন।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
সর্বাধিক পঠিত
  1. গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
  2. সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
  3. খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
  4. ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি
  5. পিরোজপুরে ট্রাক চাপায় অটোরিকশা‌ চালক নিহত
  6. ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x