Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
সঞ্জিব দাস, ফরিদপুর
০৫:২০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০৫:২১, ০৮ নভেম্বর ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
০৫:২০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০৫:২১, ০৮ নভেম্বর ২০২৬
আরও খবর
প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির
ফ্যাসিবাদী শক্তির চক্রান্ত রুখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
তিনি কখনোই আসবেন না, এটা পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর
পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : হুমায়ুন কবির

‘একাত্তরে পরাজিত ও ফ্যাসিবাদী শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’

সঞ্জিব দাস, ফরিদপুর
০৫:২০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০৫:২১, ০৮ নভেম্বর ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
০৫:২০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০৫:২১, ০৮ নভেম্বর ২০২৬
শনিবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি : এনটিভি

একাত্তরের পরাজিত ও স্বৈরাচারী শক্তি একজোট হয়ে দেশের উন্নয়ন ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠী বিগত ১৭ বছর শাসনের নামে দেশবাসীকে শোষণ ও নির্যাতন করেছে। তারা এখনো দেশকে অস্থিতিশীল করতে এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত।

শামা ওবায়েদ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন পথনির্দেশ পেয়েছিল। তৎকালীন পরাজিত চক্রান্তকারীরা দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার যে গভীর ষড়যন্ত্র করেছিল, জনগণ তা বানচাল করে দেয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, যারা গত ১৭ বছর ধরে দেশে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা আজ বিদেশে বসে মানবাধিকারের বুলি আওড়াচ্ছে। বিদেশের মাটিতে বসে দেশে গণপরিবহণে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের জীবন বিপন্ন করার অপচেষ্টা সরকার ও জনগণ কঠোর হস্তে দমন করবে।

শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছর শেখ হাসিনা সরকার ৭ নভেম্বরের ইতিহাস বিকৃত করে ছাত্র ও যুবসমাজের কাছে উপস্থাপন করেছে। আজকের দিনটির প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বিশেষ করে উপস্থিত মুরুব্বিদের পাশাপাশি ছাত্র ও যুবসমাজকে এ দিনের ইতিহাস জানাতে হবে।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, সদস্যসচিব নাজমুল হোসেন রাজু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু কায়েস মুন্সী, সদস্যসচিব জাহিদ মাতুব্বর, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম জন্টুসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্যাসিবাদ ষড়যন্ত্র ফরিদপুর

সংশ্লিষ্ট সংবাদ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির
০৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০১ নভেম্বর ২০২৬
কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  2. জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
  3. আদালত থেকে আসামি পলায়ন, আবার গ্রেপ্তারের পরে কারাগারে প্রেরণ
  4. সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের
  5. পেট্রল বোমার আলামত পাওয়া যায়নি, শর্ট সার্কিট হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী
  6. মহেশখালীতে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x