Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
২৩:২০, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৪, ০৬ নভেম্বর ২০২৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
২৩:২০, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৪, ০৬ নভেম্বর ২০২৬
আরও খবর
কুমিল্লায় বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা
জাতীয় ইয়োগাসনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজবাড়ী দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা
হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
ভৈরবে ইঞ্জিন খুলে নেওয়ার পর ১ কিলোমিটার পেছনে চলে গেল ট্রেন!
খাবারের বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে জামায়াতনেতার তালা!

বিএনপির রাজনীতিতে চর পড়ে গেছে : আক্তারুজ্জামান

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
২৩:২০, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৪, ০৬ নভেম্বর ২০২৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
২৩:২০, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৪, ০৬ নভেম্বর ২০২৬
কারামুক্ত জামায়াতনেতা মেজর (অব.) মোহাম্মদ আক্তারুজ্জামান রঞ্জনকে সংবর্ধনা দিয়েছে জেলা জামায়াতে ইসলামী। ছবি : এনটিভি

সদ্য কারামুক্ত জামায়াতনেতা ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আক্তারুজ্জামান রঞ্জন বলেছেন, আমি ৪০ বছর জাতীয়তাবাদী দলের রাজনীতি করেছি। আমি একটি বিশাল নদীতে ছিলাম। কিন্তু আজ সেই নদীতে চর পড়ে গেছে। ন্যায় ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাকে সেই নদী থেকে সরে আসতে হয়েছে। আমি আরেকটি বড় নদীতে এসেছি, সেই নদী হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতনেতা আক্তারুজ্জামান রঞ্জন এ কথা বলেন।

আক্তারুজ্জামান রঞ্জন বলেন, ৪০ বছরের বিএনপির রাজনীতিতে আমার ভুল ছিল না। কিন্তু সেই নদীতে আজ চর পড়ে যাওয়ায় বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে ধারণ করেছেন। ইনশা আল্লাহ, আমরা আল্লাহর কাছে পৌঁছাব, ইনশা আল্লাহ আমরা সাগরে যাব। আমাদের জয় হবেই হবে, সত্যের জয় হবে।

জামায়াতনেতা আক্তারুজ্জামান রঞ্জন আরও বলেন, আমি মনে করি মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই মুক্তিযুদ্ধের ফসল বাংলাদেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে হলে আল্লাহর সহায়তা ও সম্মতি প্রয়োজন। আমরা ইসলামী আন্দোলনের মাধ্যমে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে চাই। আমি জনগণের কল্যাণের জন্য হিমালয় পর্বত ডিঙাতেও পিছপা হব না।

বিমানবন্দরে একটি ঘটনার পর গ্রেপ্তার হয়ে কারাগার থেকে মুক্তি পাওয়ায় আক্তারুজ্জামান রঞ্জনকে গণসংবর্ধনা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।

জেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন সাবেক আমির অধ্যাপক মো. রমজান আলী, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, সদর উপজেলা জামায়াতের আমির কারি নজরুল ইসলাম ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু আহমেদ।

এর আগে, সকাল ৯টায় কটিয়াদী বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াত এবং সকাল ১০টায় পুলেরঘাট বাজারে পুলেরঘাট আঞ্চলিক শাখা জামায়াত তাকে গণসংবর্ধনা দেয়। এসব কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিল।

জামায়াত নেতা মেজর আক্তার সংবর্ধনা কিশোরগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: জামায়াত নেতা

০৪ আগস্ট ২০২৬
জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
২১ জুলাই ২০২৬
আমরা একবারই এসেছি এখানে : ধরা পড়ার পর গাজী নজরুল
২১ জুলাই ২০২৬
জামায়াত নেতা গাজী নজরুলের বিয়ে নিয়ে যা বললেন মরিয়মের বাবা
সর্বাধিক পঠিত
  1. সাভারে বাস-কাভার্ডভ্যানে আগুন, জাবির মূল ফটকে তালা
  2. নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৭৭ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে
  3. কুষ্টিয়ায় স্কুলছাত্রী ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ইমন
  4. পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
  5. আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  6. তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x