মোংলা বন্দরে কাঠবাদাম গাছের চারা রোপণ প্রধানমন্ত্রীর
মোংলা বন্দরে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্দরের ৯ নম্বর জেটি এলাকায় আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ কাঠবাদাম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
কাঠবাদাম গাছটির চারা রোপণের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবি ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
এর আগে সকালে মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় চার হাজার ৬৮ কোটি টাকার উন্নয়নকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আবু হোসাইন সুমন, মোংলা