Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৪০, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৪৩, ০৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৪০, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৪৩, ০৪ নভেম্বর ২০২৬
আরও খবর
বাকস্বাধীনতার ছদ্মবেশে অপতথ্য ছড়াতে দেব না : ডেপুটি স্পিকার
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ৫
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রবিন
কসবায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় প্রধানমন্ত্রী

সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৪০, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৪৩, ০৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৪০, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৪৩, ০৪ নভেম্বর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৪ নভেম্বর নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে তিনি মারা যান।

সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে গেরিলা যোদ্ধা হিসেবে অংশগ্রহণ থেকে শুরু করে জাতীয় রাজনীতি, সংসদ সদস্য, মন্ত্রী এবং রাজধানী ঢাকার নগর প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছিল। মৃত্যুর সাত বছর পরও মুক্তিযোদ্ধা, রাজনীতিক ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র হিসেবে তার কর্মজীবন ও রাজনৈতিক ভূমিকা আলোচিত হচ্ছে।

সাদেক হোসেন খোকা ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হন তিনি। ষাটের দশকে ছাত্র আন্দোলন ও স্বৈরাচারবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।

সাদেক হোসেন খোকা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে গেরিলা যোদ্ধা হিসেবে অংশ নেন। মুক্তিযুদ্ধে সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর প্রতীক’খেতাবে ভূষিত হন। স্বাধীনতার পর রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা খোকা প্রথমে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) রাজনীতির সঙ্গে যুক্ত হন।

পরবর্তী সময়ে তিনি বিএনপিতে যোগ দিয়ে দলটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। তিনি বিএনপির ঢাকা মহানগর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন। জীবনের শেষ পর্যায়ে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুত্রাপুর-কোতোয়ালি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাদেক হোসেন খোকা। পরে তিনি তৎকালীন বিএনপি সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

১৯৯৬ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় নির্বাচিত হয়ে মৎস্য ও পশুসম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি ঢাকার নগর প্রশাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন সাদেক হোসেন খোকা। প্রায় নয় বছর তিনি এ দায়িত্ব পালন করেন।

তার মেয়াদকালে রাজধানীর বিভিন্ন নাগরিক সমস্যা, অবকাঠামো উন্নয়ন, সড়ক ব্যবস্থাপনা এবং নগরসেবার নানা বিষয় নিয়ে কাজ করার সুযোগ পান তিনি। ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত হওয়ার মধ্য দিয়ে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসেবে তার দায়িত্বের অবসান ঘটে।

মুক্তিযুদ্ধের চেতনা ও ক্রীড়াঙ্গনের উন্নয়নেও তার সম্পৃক্ততা ছিল। তিনি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ঢাকা ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। সাদেক হোসে খোকা ঢাকা মহানগর ফুটবল সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেন। ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন।

২০১৪ সালের ১৪ মে চিকিৎসার জন্য স্ত্রীসহ যুক্তরাষ্ট্রে যান সাদেক হোসেন খোকা। সেখানে তার ক্যানসার শনাক্ত হয় এবং দীর্ঘদিন চিকিৎসা চলতে থাকে।

নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালের ৪ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। ২০১৯ সালের ৭ নভেম্বর ঢাকায় কয়েক দফা জানাজা শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়। নিজের জন্মভূমিতে শেষনিদ্রায় শায়িত হওয়ার মধ্য দিয়ে তার দীর্ঘ রাজনৈতিক ও কর্মময় জীবনের অবসান ঘটে।

সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার পরিবার, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও অনুসারীরা তাকে স্মরণ করছেন। তার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।

বিএনপি সাদেক হোসেন খোকা মৃত্যুবার্ষিকী

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

১২ নভেম্বর ২০২৬
বাকস্বাধীনতার ছদ্মবেশে অপতথ্য ছড়াতে দেব না : ডেপুটি স্পিকার
১২ নভেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ৫
০৮ নভেম্বর ২০২৬
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রবিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এমপি নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার অভিযোগ
  2. প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির
  3. সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  4. কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  5. ছিনতাইকারীর কবলে ড. আসিফ নজরুল
  6. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x