Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • শোক
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৩:১০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১১, ০১ নভেম্বর ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৩:১০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১১, ০১ নভেম্বর ২০২৬
আরও খবর
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
মাঠে আঘাত পেয়ে না ফেরার দেশে আর্জেন্টাইন ফুটবলার
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১৬১৫
হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১৩৩০
রায়ের বাজারে বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

স্বপ্ন নিয়ে সৌদি গিয়ে কফিনে ফিরলেন নওগাঁর পাঁচ যুবক

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৩:১০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১১, ০১ নভেম্বর ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৩:১০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১১, ০১ নভেম্বর ২০২৬
নিহত নওগাঁর শাহিন, হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মাসিদুল সরদার সজিব ও সাগর আলী। ফাইল ছবি

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে নিহত সাত বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। তাদের মধ্যে পাঁচজনের বাড়ি নওগাঁয় ও দুজনের বাড়ি নাটোরে। ঘটনার প্রায় পৌনে তিন মাস পর শনিবার (৩১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মরদেহগুলো একে একে নিহতদের গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে শোকের পরিবেশ তৈরি হয়।

এর আগে শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনেরা মরদেহ নিয়ে নওগাঁ ও নাটোরের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে ১২ জনের বাড়ি নওগাঁ জেলায়। ঘটনার পর ২৭ আগস্ট প্রথম দফায় সাতজনের মরদেহ দেশে আনা হয়। তবে আগুনে পুড়ে মরদেহগুলোর চেহারা বিকৃত হয়ে যাওয়ায় বাকিদের পরিচয় শনাক্ত করতে জটিলতা দেখা দেয়। পরে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। প্রায় পৌনে তিন মাস পর বাকি সাতজনের মরদেহ স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হলো। শনিবার সন্ধ্যায় নিজ নিজ গ্রামে জানাজা শেষে তাদের দাফন করা হয়।

ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া নওগাঁর পাঁচজন হলেন নওগাঁ পৌরসভার পার-নওগাঁ এলাকার শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার সজিব ও সাধনগর গ্রামের সাগর আলী। এ ছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড়া গ্রামের মোহাম্মদ শামীম ও খাজুরা গ্রামের সাব্বির হোসেনের মরদেহও দেশে ফিরেছে।

নিহতদের প্রায় সবাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সংসারের অভাব দূর করে সচ্ছলতা ফেরানোর আশায় তারা সৌদি আরবে গিয়েছিলেন। কেউ ভিটেমাটি বন্ধক রেখে, আবার কেউ চড়া সুদে ঋণ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। স্বজনদের চোখে ছিল ভালো থাকার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন শেষ হয়েছে মর্মান্তিকভাবে। মরদেহের সঙ্গে ফিরেছে ঋণের বোঝা, আর স্বজনদের সামনে দেখা দিয়েছে অনিশ্চিত ভবিষ্যৎ।

নওগাঁ পৌরসভার পার-নওগাঁ এবং আত্রাই উপজেলার মাধবপুর, সাধনগর ও মধ্যবোয়ালিয়া গ্রামে দেখা যায়, একে একে মরদেহবাহী অ্যাম্বুলেন্স প্রবেশ করতেই স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। প্রিয়জনের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। যে পথে একদিন স্বজনের হাসিমুখে বাড়ি ফেরার অপেক্ষা ছিল, সেই পথেই ফিরেছে তাদের নিথর দেহ।

পার-নওগাঁ এলাকার নিহত শাহিনের মা নার্গিস বেগম বিলাপ করে বলেন, তিন মাস আগে এনজিও থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা ঋণ করে ছেলেটাকে বিদেশ পাঠিয়েছিলাম। আগুনে আমাদের সব শেষ হয়ে গেল। শাহিনের ছোট ছোট দুটি সন্তান, ওরা এখন কী খাবে? এত টাকা ঋণ কীভাবে শোধ করব?

আত্রাইয়ের মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজের মা পারুল বিবি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলে বলত, আম্মু, কারখানায় কাজ পেয়েছি। দুই বছর পর বাড়ি আসব। আজ ছেলে ফিরে এল, কিন্তু নিথর দেহে।

ছেলেকে হারিয়ে দিশেহারা মিনহাজের বাবা মজনু সরদার বলেন, ভাবছিলাম, জীবনের শেষ বয়সে ছেলে সুখের দিন ফিরিয়ে আনবে। তা না হয়ে এই বয়সে নিজের হাতে ছেলের কফিন নামাতে হলো। এই শোক সহ্য করার ক্ষমতা আমার নেই।

একই অবস্থা সাধনগর গ্রামের নিহত সাগর আলীর পরিবারেও। সাড়ে ছয় লাখ টাকা ঋণ করে স্বামীকে বিদেশে পাঠিয়েছিলেন স্ত্রী পারভীন খাতুন। তিনি বলেন, ঘরে দুটি অবুঝ বাচ্চা, ঋণের এক টাকাও শোধ হয়নি। ওদের নিয়ে এখন আমি কোথায় গিয়ে দাঁড়াব?

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, নিহতদের দাফন-কাফনের জন্য আপাতত পরিবারপ্রতি ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তিন মাস পর সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে মরদেহগুলো নিহতদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি জেলা প্রশাসনের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অগ্নিকাণ্ড সৌদি আরব মৃত্যু

সংশ্লিষ্ট সংবাদ: অগ্নিকাণ্ড

১৯ নভেম্বর ২০২৬
রায়ের বাজারে বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ড
১৮ নভেম্বর ২০২৬
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
১৮ নভেম্বর ২০২৬
মহাখালীর সাততলা বস্তিতে আগুন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিক্ষুব্ধ বঙ্গোপসাগর, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
  2. টানা বৃষ্টিতে বাজারে কমেছে সবজির দাম, লোকসানের মুখে ব্যবসায়ীরা
  3. খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে : সুলতান সালাউদ্দিন টুকু
  4. আইসিজের রায়ে রোহিঙ্গা ক্যাম্পে ঈদের আমেজ
  5. আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস, কালুখালীই শেষ স্টেশন
  6. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x