Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:২০, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২৬, ৩০ অক্টোবর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:২০, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২৬, ৩০ অক্টোবর ২০২৬
আরও খবর
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫২
চাঁদপুরে দেয়ালে পোস্টার লাগানোয় অর্থদণ্ড
ধর্ষণ ও যৌন নিপীড়ন : অভিনেতা রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড
শিশুকে যৌন নিপীড়ন মামলায় আসামির ৭ বছর কারাদণ্ড
নারীর কাছ থেকে ছিনতাই, ১৮ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, কারাদণ্ড ১৮৩

শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:২০, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২৬, ৩০ অক্টোবর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:২০, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২৬, ৩০ অক্টোবর ২০২৬

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্য করে ইলিশ শিকারের দায়ে চাঁদপুরে ৬৪৬ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স এবং নৌ-পুলিশ।

এর মধ্যে টাস্কফোর্সের অভিযানে আটক ১৮৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। অন্যদিকে, নৌ পুলিশের অভিযানে আটক ৪৬৩ জনের মধ্যে ১২০ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩৪৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও চাঁদপুর নৌ-থানা থেকে পাঠানো বিজ্ঞপ্তি ও প্রতিবেদন  থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, ৮ অক্টোবর রাত ১২টা থেকে ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহণে নিষেধাজ্ঞা জারি করে সরকার।

এ সময় আইন অমান্য করে মাছ শিকারের দায়ে জেলা ও উপজেলা টাস্কফোর্স ২৩৮টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে আটক ১৮৩ জেলেকে ৭২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। জরিমানা হিসেবে আদায় করা হয় ৩ লাখ ৯৬ হাজার ২০০ টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, অভিযানে ২ দশমিক ৭৫৩ টন ইলিশ এবং ১২ লাখ ১ হাজার ৯৯ মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দ করা নিষিদ্ধ জালের আনুমানিক মূল্য ২ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা। এসব ঘটনায় ১৬১টি মামলা হয়েছে। জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ বিধি অনুযায়ী স্থানীয় দুস্থ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

অন্যদিকে, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের অভিযানে ৪৬৩ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১২০ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৩৪৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এ ছাড়া নৌ-পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলাসহ মোট ১৩২টি মামলা দায়ের করে নৌ-পুলিশ।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন জানান, অভিযানে জব্দ করা ৩০ লাখ ৯০ হাজার ৫৮৫ মিটার কারেন্ট জাল মামলার আলামত হিসেবে সংরক্ষণের পর আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ ছাড়া ৭৭টি মাছ ধরার নৌকা জব্দ রয়েছে। উদ্ধার করা ১ দশমিক ৩২০ টন ইলিশ স্থানীয় দুস্থ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনগত রাত ১২টার পর থেকে জেলার নিবন্ধিত প্রায় ৪৪ হাজার জেলে ইলিশ সহ অন্যান্য মাছ ধরতে পদ্মা-মেঘনায় নেমেছে।

মা ইলিশ শিকার চাঁদপুর জেলে আটক কারাদণ্ড

সংশ্লিষ্ট সংবাদ: মা ইলিশ

৩০ অক্টোবর ২০২৬
মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ লাখ ৫৫ হাজার মিটার জাল
২৯ অক্টোবর ২০২৬
ঋণের দুশ্চিন্তা নিয়ে মধ্যরাতে নদীতে নামতে প্রস্তুত জেলেরা
২৭ অক্টোবর ২০২৬
বিপুল ইলিশসহ ৬ লাখ মিটার জাল জব্দ, ৬ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  2. উৎসবের মতো সারের ডিলারশিপ নিক মানুষ, খারাপ অর্থে দেখি না : কৃষিমন্ত্রী
  3. বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে, তরুণদের ঘরে বসে থাকার সুযোগ নেই : ডেপুটি স্পিকার
  5. সারের ডিলার ইস্যুতে সংসদে তুমুল উত্তেজনা
  6. রাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x