Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
২৩:০৫, ২৯ মে ২০২৬
আপডেট: ১২:০৩, ৩০ মে ২০২৬
আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
২৩:০৫, ২৯ মে ২০২৬
আপডেট: ১২:০৩, ৩০ মে ২০২৬
আরও খবর
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী
বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত ৩
সংসদে ফিরে কান্নাজড়িত কণ্ঠে যা বললেন মির্জা আব্বাস
আয়নার সামনে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধতা ছড়াচ্ছেন ভক্তদের মাঝে

সাড়ে তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ শুরু

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
২৩:০৫, ২৯ মে ২০২৬
আপডেট: ১২:০৩, ৩০ মে ২০২৬
আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
২৩:০৫, ২৯ মে ২০২৬
আপডেট: ১২:০৩, ৩০ মে ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। আজ শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া ও আখাউড়া থেকে আসা রেলওয়ের উদ্ধারকারী দল লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বিকেল ৪টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের ২৯৪/৮ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটেছিল।

রেলওয়ে সূত্র জানায়, আজ বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী তেলবাহী খালি ‘৯৬২ নম্বর’ ডাউন ট্রেনটি লাউয়াছড়া উদ্যানের ভেতরে প্রবেশ করার পর হঠাৎ পেছনের একটি ওয়াগন থেকে তীব্র ধোঁয়া বের হতে দেখেন ট্রেনে দায়িত্বরত আরএনবি গোয়েন্দা শাখার সদস্য পরাগ বকুল দাস। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি ট্রেনের লোকোমাস্টারকে (চালক) জানালে চালক দ্রুত ব্রেক চেপে ট্রেনটি থামিয়ে দেন।

এরপর পরীক্ষা করে দেখা যায়, ট্রেনটির একটি ওয়াগনের ৪টি চাকা রেললাইন থেকে ছিটকে নিচে পড়ে গেছে। তবে সৌভাগ্যবশত দুর্ঘটনাকবলিত ওয়াগনটিতে কোনো তেল না থাকায় বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশ বিপর্যয় ঘটেনি। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শিবলু সূত্রধর জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রেলওয়ের বিশেষ উদ্ধারকারী রিলিফ ট্রেন ও মেকানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত চাকা লাইনে তোলা সম্ভব হলে ট্রেন চলাচল শুরু হয়।

স্টেশন মাস্টার আরও জানান, এই সাড়ে তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও রেলওয়ে স্টেশনে এবং চট্টগ্রাম ও সিলেটমুখী আরও কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল। ফলে দীর্ঘ সময় ট্রেনের ভেতরে অপেক্ষা করতে হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। লাইন সচল হওয়ার পর আটকে থাকা ট্রেনগুলো একে একে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে এবং বর্তমানে এই রুটে সব ধরনের ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

রেল যোগাযোগ সিলেট ট্রেন দুর্ঘটনা ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: রেল যোগাযোগ

২৬ জুন ২০২৪
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
২৪ এপ্রিল ২০২৪
কক্সবাজারের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
১২ মার্চ ২০২৪
চালু হলো বহুল প্রতীক্ষিত বুড়িমারী এক্সপ্রেস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যশোরে কোরআন তেলাওয়াতে পুরস্কৃত শ্রেষ্ঠ তিনজন
  2. সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  3. ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি : খাদ্যমন্ত্রী
  4. বিরোধী দলের বুঝা উচিত ৬ মাসেই সব কাজ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী
  5. কক্সবাজারে ২ লাখ ৯৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২
  6. রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x