Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুল ইসলাম, হিলি
১৭:৫০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৫২, ২৭ অক্টোবর ২০২৬
জাহিদুল ইসলাম, হিলি
১৭:৫০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৫২, ২৭ অক্টোবর ২০২৬
আরও খবর
গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয়, দেশের মানুষ জানে : সমাজকল্যাণমন্ত্রী
হস্তান্তরের আগেই মাদ্রাসা ভবনে ফাটল, খসে পড়ছে পলেস্তারা
চাকরি না পেয়ে কৃষিতে সফল রফিকুল, ৩৩ শতাংশ জমিতে আয় লাখ টাকা
মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপন চিকিৎসায় সহযোগিতা অব্যাহত থাকবে : মন্ত্রী
জনগণ যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে : জাহিদ হোসেন

চাকরি মেলায় বদলাবে মানুষের চিন্তা-চেতনা : সমাজকল্যাণমন্ত্রী

জাহিদুল ইসলাম, হিলি
১৭:৫০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৫২, ২৭ অক্টোবর ২০২৬
জাহিদুল ইসলাম, হিলি
১৭:৫০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৫২, ২৭ অক্টোবর ২০২৬
দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী ‘জব ফেয়ার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : এনটিভি

জব ফেয়ারের (চাকরি মেলা) মাধ্যমে মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন ঘটবে। তরুণ-তরুণীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ পাবেন। স্থানীয় পর্যায়ে এ ধরনের আয়োজন বেকারত্ব কমাতে এবং যুবসমাজকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

দিনাজপুরের বিরামপুরে তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশ এবং যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষে অনুষ্ঠিত হচ্ছে চাকরি মেলা। এতে হাজারো চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী অংশগ্রহণ করেছেন। দিনব্যাপী এই মেলার আয়োজন ঘিরে চাকরিপ্রত্যাশী শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাই মেলার মাঠে উপচেপড়া ভিড়।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী বলেন, জাতীয়তাবাদী দলের মূল আদর্শই হচ্ছে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও তাদের পাশে দাঁড়ানো। সেই লক্ষ্য নিয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শন পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বিরামপুরে এই চাকরি মেলার আয়োজন করা হয়েছে। রাজধানীকেন্দ্রিক কর্মসংস্থানের সুযোগের বাইরে উত্তরাঞ্চলের তরুণ-তরুণীদের জন্য নিজ এলাকায় চাকরির সুযোগ সৃষ্টি করা জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এতে তাদের কর্মজীবনে প্রবেশের পথ সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, দিনাজপুরের তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। তাদের মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে পারলে দিনাজপুরসহ উত্তরাঞ্চলকে সম্ভাবনাময় ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা সম্ভব হবে।

বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’। ছবি : এনটিভি

দিনব্যাপী এ চাকরি মেলায় দেশের ৯০টির বেশি দেশি-বিদেশি ও স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন সংস্থা। মেলায় চাকরিপ্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার, জীবনবৃত্তান্ত জমা এবং কর্মসংস্থানবিষয়ক পরামর্শ গ্রহণের সুযোগ রাখা হয়।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য স্থানীয় পর্যায়ে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা।

দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার চাকরিপ্রার্থীদের জন্য এ মেলা বিশেষ গুরুত্ব বহন করে। এ ছাড়া দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের এলাকার তরুণ-তরুণীরাও এতে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।

এ মেলায় বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণমন্ত্রী দিনাজপুর জব ফেয়ার

সংশ্লিষ্ট সংবাদ: সমাজকল্যাণমন্ত্রী

২৪ নভেম্বর ২০২৬
জনগণ যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে : জাহিদ হোসেন
২০ নভেম্বর ২০২৬
আমাদের ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা না ভাবে : সমাজকল্যাণমন্ত্রী
১৯ নভেম্বর ২০২৬
শিশুদের সুরক্ষায় দেশব্যাপী চাইল্ড কেয়ার সেন্টার প্রতিষ্ঠা হবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভূমধ্যসাগরে ৫৭ ঘণ্টা, যেভাবে বেঁচে ফিরলেন পাবনার শিমুল
  2. কাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিরাজগঞ্জের যেসব এলাকায়
  3. ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী
  4. ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস
  5. ব্ল্যাকমেইল করে নারীর কাছ থেকে ২০ লাখ টাকা আদায়, যুবক গ্রেপ্তার
  6. নিরাপত্তা পরিষদে ফ্রান্স-মেক্সিকোর ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x