Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৭:০০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:০২, ২৭ অক্টোবর ২০২৬
আদালত প্রতিবেদক
১৭:০০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:০২, ২৭ অক্টোবর ২০২৬
আরও খবর
মাদকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক, উল্টো মামলা
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি: রিয়াদসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
চাঁদাবাজি বন্ধে নতুন আইন করা হচ্ছে : আইজিপি
পাথরঘাটায় কিশোর গ্যাং ও মাদকের স্থান নেই : চিফ হুইপ
ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি

ডিজিএফআইয়ের দুই সদস্যের বিচার হবে সামরিক আদালতে

আদালত প্রতিবেদক
১৭:০০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:০২, ২৭ অক্টোবর ২০২৬
আদালত প্রতিবেদক
১৭:০০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:০২, ২৭ অক্টোবর ২০২৬
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার সামরিক গোয়েন্দা সংস্থা-ডিজিএফআইয়ের দুই সদস্যের বিচারিক প্রক্রিয়া সামরিক আইনে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এই দুই আসামি হলেন সার্জেন্ট আল মামুন ও সৈনিক নুরুজ্জামান। তারা বর্তমানে ডিজিএফআইয়ে কর্মরত।

এর আগে, সার্জেন্ট আল মামুন ও সৈনিক নুরুজ্জামানের বিচারের বিষয়ে ডিজিএফআই মহাপরিচালকের পক্ষে লেফটেন্যান্ট কর্নেল মো. শরীফ উল্যাহ আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে তাদের উপস্থিতি প্রয়োজন। এ প্রক্রিয়া শেষে অগ্রগতি ও ফলাফল আদালতকে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রীয় কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ফৌজদারি কার্যবিধি ও সেনা আইন অনুযায়ী, কর্মরত সামরিক সদস্যের বিরুদ্ধে মামলা হলে তদন্ত বা কোর্ট মার্শালের স্বার্থে সামরিক কর্তৃপক্ষ আসামিদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারেন।

অভিযোগটি গুরুতর উল্লেখ করে পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ভুক্তভোগী যাতে পূর্ণ ন্যায়বিচার পান, তা নিশ্চিত করতে হবে। এর আগে গত ২৫ অক্টোবর রাজধানীর শ্যামলীর মোটরসাইকেল ব্যবসায়ী মো. শরীফকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

এজাহার থেকে জানা গেছে, পূর্বপরিচয়ের সূত্র ধরে সোহেল রানা নামে এক আনসার সদস্য মোটরসাইকেল কেনার কথা বলে শরীফকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের একটি বাসায় ডেকে নেন। সেখানে তাকে আটকে রেখে মারধর করা হয়। এ সময় প্রাণনাশের হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আসামিরা শরীফকে নিয়ে যাওয়ার পথে শিশু হাসপাতালের সামনের পুলিশ চেকপোস্টে তিনি সহায়তা চান। তখন পুলিশ তাদেরকে আটক করে। এ ঘটনায় শরীফ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন—আনসার সদস্য সোহেল রানা এবং বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাপ্রহরী মুকুল গাজী, মাহফুজুর রহমান ও জিয়াউল ইসলাম।

গ্রেপ্তারের পর ছয়জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। পরবর্তী সময়ে ডিজিএফআইয়ের দুই সদস্যকে সামরিক কর্তৃপক্ষের হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করা হলো।

ডিজিএফআই অপহরণ চাঁদাবাজি

সংশ্লিষ্ট সংবাদ: ডিজিএফআই

১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদের বিরুদ্ধে মামলা করবে দুদক
২৬ মার্চ ২০২৬
সাবেক ডিজিএফআই মহাপরিচালক মামুন খালেদের ৭ দিনের রিমান্ড আবেদন
২৬ মার্চ ২০২৬
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যেদিন থেকে দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা, বাড়বে শীত
  2. ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
  3. সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ, পর্যটকের মৃত্যু
  4. আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চম
  6. মাহফিলের অনুমতি না পেয়ে সড়কের পাশে বক্তব্য দিলেন তাহেরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x