Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৯:১০, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১৮, ২৬ অক্টোবর ২০২৬
আদালত প্রতিবেদক
১৯:১০, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১৮, ২৬ অক্টোবর ২০২৬
আরও খবর
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর : জামিন পেলেন প্রধান আসামি শাহরিয়ার
জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা-ভাঙচুর
রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
রাড্ডায় হামলা-ভাঙচুর, আট আসামি রিমান্ডে

নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর : আসামি মিজানুর রহমানের জামিন

আদালত প্রতিবেদক
১৯:১০, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১৮, ২৬ অক্টোবর ২০২৬
আদালত প্রতিবেদক
১৯:১০, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১৮, ২৬ অক্টোবর ২০২৬
মিজানুর রহমান। ফাইল ছবি

রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’ এর প্রকল্প ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমান জামিন পেয়েছেন।

আজ সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মারুফ রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

নথি থেকে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে।

গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে নিউ গিনি প্রোপার্টিজের ওই প্রজেক্টে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এ ঘটনায় প্রজেক্ট পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

এজাহার থেকে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে আসামিরা বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র, শটগান, রিভলভার, চাপাতি, রামদা, লাঠিসোঁটাসহ প্রজেক্টে প্রবেশ করে ৫০ রাউন্ড ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় প্রজেক্টের সাইড ইঞ্জিনিয়ার মো. পারভেজ এবং নিরাপত্তারক্ষীদের মারধর করে মারাত্মক জখম করা হয়।

এজাহারের অভিযোগ করা হয়, হামলাকারীরা মেইন গেট, গ্লাস ও ফার্নিচার ভাঙচুর করার পাশাপাশি নগদ টাকা, রড, বাইক ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় আসামিরা। এর মধ্যে প্রজেক্টের মেইন গেট, থাইগ্লাস ও কেঁচি গেট ভাঙচুর করে আনুমানিক ১৫ লাখ টাকার এবং অফিসের ভেতরে কম্পিউটার, মনিটর, ফ্রিজ, টিভি ও আলমারি ভাঙচুর করে আরও ১২ লাখ টাকার ক্ষতিসাধন করেন আসামিরা।

এ ছাড়া প্রজেক্টের অফিস রুমের লকার ভেঙে নির্মাণ সামগ্রী কেনার জন্য রাখা নগদ ২৫ লাখ টাকা, বিভিন্ন সাইজের ২০০ ফুট তার, যার মূল্য ৫৫ লাখ টাকা এবং ২৩ টন রড ও ফ্ল্যাট মালিকের একটি ৪ লাখ টাকার স্কুটার চুরির কথা বলা হয়েছে। এ হামলায় প্রতিষ্ঠানের আনুমানিক ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং হামলাকারীরা ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, প্রজেক্টে ৫ হাজার স্কয়ার ফুটের ফ্লোরে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস স্টুডিও’-তে অনধিকার প্রবেশ করে দুটি টিভি, এসি ও মূল্যবান ফার্নিচার ভাঙচুর করে ৯৫ লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন করা হয়। এর মধ্যে বিপুল দামি শুটিং ও টেকনিক্যাল ইকুইপমেন্ট রয়েছে।

মামলার আসামিরা হলেন—শাহরিয়ার মাহমুদ (৬০), মো. আবুল কাশেম (৫৩), মো. বাবুল হোসেন (৪৯), মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী (৬৭), মোহাম্মদ সাহিনুজ্জামান (৪৭), মো. মতিউর রহমান (৪৮), মজিবুর রহমান (৪৭), নুরুল ইসলাম (৫১), মিজানুর রহমান (৫৯), এমকে আজাদ (৫৪), মো. মামুন (৩২), মো. আসলাম (২৪) ও মুন্না (২৯)। এই ১৩ জনসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে মামলায় আসামি করা হয়েছে।

ভাঙচুর নিউ গিনি প্রোপার্টিজ

সংশ্লিষ্ট সংবাদ: ভাঙচুর

১২ অক্টোবর ২০২৬
জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা-ভাঙচুর
২৮ সেপ্টেম্বর ২০২৬
সাভারে দখল ঘিরে মাদ্রাসায় ভাঙচুর-লুটপাট
২০ মার্চ ২০২৬
উত্তরা স্কয়ারে ভাঙচুর, রিমান্ড শেষে কারাগারে ১১ জন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঘূর্ণিঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগ করা হবে : ববি হাজ্জাজ
  3. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  4. খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : শ্রমিক লীগ নেতা সোহাগ রিমান্ডে
  5. অস্ত্র মামলা : আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ডিসেম্বর
  6. ঢাকাকে বাসযোগ্য করতে অভিযানে নামছে ২০ টিম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x