Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ০৩:৩০, ২২ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ০৩:৩০, ২২ অক্টোবর ২০২৬
আরও খবর
সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ, পর্যটকের মৃত্যু
বিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা চালু মালদ্বীপের
সেন্টমার্টিনে আটকে পড়া সাড়ে ৩০০ পর্যটক ফিরছেন ট্রলারে
রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
বান্দরবানে শৈলপ্রপাত ঝরনায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টানা ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচেপড়া ভিড়

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ০৩:৩০, ২২ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ০৩:৩০, ২২ অক্টোবর ২০২৬
ছুটিতে বান্দরবানের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের উপচেপড়া ভিড়। ছবি : বাসস  

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি উপলক্ষে জেলার দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। খালি নেই হোটেল, মোটেল বা রিসোর্ট। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও অনেকে পর্যটন স্পটে ঘোরার জন্য গাড়ি পাচ্ছেন না। সকালের দিকে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের চাপ কম থাকলেও বেলা বাড়তেই ভিড় বাড়ছে।

সরেজমিনে পর্যটন স্পটগুলো ঘুরে দেখা যায়, ঘুরতে এসে প্রকৃতির সঙ্গে নিজেদের ছবি তোলায় ব্যস্ত অনেক পর্যটক। কেউ আবার মেঘলার স্বচ্ছ হৃদে কায়াকিং করছেন। কেউবা শৈলপ্রপাতের শীতল জলে গা ভিজাচ্ছেন। কেউ কেউ প্রকৃতির নীরবতায় নিমগ্ন হয়ে গান শুনছেন। কেউবা মনের আনন্দে গান গাইছেন।

বান্দরবানের নীলাচলে ঘুরতে আসা সামিয়া জামান বলেন, বাচ্চাদের স্কুল বন্ধ। তাই বান্দরবানে ঘুরতে এসেছি। অনেক সুন্দর । চারদিকে পাহাড়-পর্বত আর সবুজে ঘেরা।

ঢাকার গাজীপুর থেকে মেঘলায় ঘুরতে আসা জাহিদ হোসেন বলেন, ‘আমরা ১২ জন এসেছি। মেঘলায় প্রথম আসলাম। সবুজ পাহাড়ের মাঝখানে হ্রদ। অনেকে সুন্দর। দুদিন থাকব, আরও কয়েকটি পর্যটনকেন্দ্র ঘুরব।’

আজ সকাল ৮টায় স্টেশনে গিয়ে দেখা যায়, চাঁদের গাড়ি, জিপ ও মাইক্রোবাসের জন্য পর্যটকরা ভিড় করেছেন। সারা দেশের বিভিন্ন জেলা থেকে আসা এসব পর্যটকদের অনেকে দলবদ্ধ হয়ে গাড়ি ভাড়া করছেন। আবার অনেকে ঘণ্টার পর পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে গাড়ির জন্য অপেক্ষা করছেন।

চাঁদের গাড়ির লাইনম্যান কামাল উদ্দিন বলেন, পর্যটকদের সেবায় প্রায় ৪২০টি চাঁদের গাড়ি, জিপ ও মাইক্রোবাস রয়েছে। প্রচুর পর্যটকের আগমন ঘটেছে বান্দরবানে। খুব সকালেই তিন শতাধিক গাড়ি স্টেশন ছেড়ে গেছে। তবে বেলা ১১টার পর আর কোনো গাড়ি নেই। অনেকে গাড়ি ভাড়ার জন্য এসেছেন, কিন্তু পাচ্ছেন না। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এ অবস্থা থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গত ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের পূজার ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ১০ দিনের ছুটি চলছে। এ ছুটিতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা।

ঢাকার মিরপুর থেকে আসা শরিফুল ইসলাম বলেন, সকাল থেকে জিপ স্টেশনে দাঁড়িয়ে আছি। আমরা পাঁচজন। থানচির তিন্দু রেমাক্রী ও কেওক্রাডং যাব। কোনো গাড়ি খালি পাচ্ছি না। স্টেশনে জটলা।

হোটেল হিলটনের ব্যবস্থাপক তপন কান্তি বড়ুয়া বলেন, ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত কোনো কক্ষ খালি নেই। আমাদের ৭২টি কক্ষ রয়েছে। অনেকে কোনো কক্ষ খালি না পেয়ে ফিরে যাচ্ছেন। টানা ছুটির কারণে এ অবস্থা।

বান্দরবান হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, টানা ছুটির দিনগুলোতে পর্যটকে ভরপুর থাকে। আগামী শুক্রবার পর্যন্ত এই অবস্থা থাকবে। এখানে ৭০টির মতো হোটেল রয়েছে।

জেলা হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন বলেন, জেলা শহর এবং রুমা, থানচি, আলীকদম ও লামা উপজেলায় ছোট বড় প্রায় ২৫০টি হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। এসব প্রতিষ্ঠানে ১৩ থেকে ১৪ হাজার পর্যটকের রাত্রিযাপনের ব্যবস্থা আছে।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, ছুটিকে কেন্দ্র করে প্রত্যেকটা স্পটে পর্যটকরা আসছে। পর্যটকদের আগমন যাতে নির্বিঘ্ন হয়, সেজন্য যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বান্দরবান পর্যটক

সংশ্লিষ্ট সংবাদ: বান্দরবান

১৯ নভেম্বর ২০২৬
বান্দরবানে শৈলপ্রপাত ঝরনায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
১১ নভেম্বর ২০২৬
বান্দরবানের কোন পাহাড়ে লুকিয়ে আছে এই স্বর্গীয় সৌন্দর্য?
১০ নভেম্বর ২০২৬
বান্দরবানে আগুনে পুড়ল ৬ বসতঘর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাঠ্যবইয়ে আবদ্ধ নয়, শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
  2. ৪২ কেজির দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বিজিবির
  3. প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
  4. উদ্বোধনের আগেই ভাইরাল চট্টগ্রামের ‘ফকিরখীল সড়ক’
  5. ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি
  6. জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x