ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন। ছবি : এনটিভি
ময়মনসিংহে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানিয়েছে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে। সনাতন ধর্মাবলম্বীদের মতে, এ বছর দেবী দুর্গা ঘটকে (ঘোড়ায়) চড়ে মর্তে আগমন করে নৌকায় কৈলাসে স্বামীগৃহে গমন করেছেন।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে আনা হয় বিভিন্ন মণ্ডপের প্রতিমা। পরে একে একে বিসর্জন দেওয়া হয় প্রতিমাগুলো।
এর আগে শহরের দুর্গাবাড়ী মন্দির থেকে বের করা হয় বিজয়া দশমীর শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাচারীঘাটে এসে শেষ হয়।
বির্সজনস্থলে সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশের ডিআইজি, এসআরবির অধিনায়ক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ