Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:৪০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৪, ২১ অক্টোবর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:৪০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৪, ২১ অক্টোবর ২০২৬
আরও খবর
বিদেশি বিনিয়োগকারীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী
শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের : আইনমন্ত্রী
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
ধর্ষণ ছাড়া রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী
হয়রানিমূলক ২৪ হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী

দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে : আইনমন্ত্রী

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:৪০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৪, ২১ অক্টোবর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:৪০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৪, ২১ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে বুধবার আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : ইউএনবি

দেশে দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের সবার আগে দুর্নীতিমুক্ত ও সৎ হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বুধবার (২১ অক্টোবর) ঝিনাইদহে শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘দুর্নীতি বন্ধ করার প্রথম শর্তই হলো, রাজপথ ও সভা-সমাবেশে দুর্নীতি বন্ধের কথা বলা রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে।’

মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘রাজনীতি থেকে ব্যক্তি ও নেতার দুর্নীতি দূর করতে না পারলে দুর্নীতিবিরোধী যেকোনো উদ্যোগই ব্যর্থতায় পর্যবসিত হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য ও অনিয়ম নিয়ে হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী বলেন, শিক্ষক বা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যদি কোনো প্রকার লেনদেন বা ঘুষ বাণিজ্যের খবর পাওয়া যায়, তবে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

একইভাবে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে ক্ষমতার অপব্যবহার বা দুর্ব্যবহার সহ্য করা হবে না বলেও সতর্ক করেন মন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, কোনো প্রধান শিক্ষক যদি পড়ালেখার মান ও শিক্ষার পরিবেশ নষ্ট করে নিজেই অনিয়ম ও লুটপাটের সঙ্গে জড়িত হন, সেটাও কোনোভাবে বরদাশত করা হবে না।

শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে উপস্থিত শিক্ষকদের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বর্তমান প্রজন্মকে সামলানো শিক্ষকদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। দিন দিন এটি আরও জটিল হয়ে উঠছে।

এ সময় উঠতি বয়সীদের একটি বড় অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, এই জেনারেশনকে মাদকের গ্রাস থেকে রক্ষা করে সঠিক পথে ফিরিয়ে আনা আমাদের প্রধান দায়িত্ব। এজন্য নতুন প্রজন্মকে নিয়ে নতুন করে ভাবতে হবে এবং শিক্ষকদের পরিকল্পিত ও সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে।

শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার প্রধান ও সহকারী শিক্ষক, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মো. আসাদুজ্জামান আইনমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: মো. আসাদুজ্জামান

১৪ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের : আইনমন্ত্রী
০৩ অক্টোবর ২০২৬
ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন
১৩ সেপ্টেম্বর ২০২৬
বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি হলুদ সাংবাদিকতাও নিয়ন্ত্রণ করা প্রয়োজন : আইনমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাদিক কায়েমের বাড়িতে হামলায় জামায়াত আমিরের নিন্দা
  2. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  3. বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র 
  4. বৃষ্টি কবে কমবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা
  6. ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x