Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০৫, ৩০ মে ২০২৬
আপডেট: ১৫:০৬, ৩০ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০৫, ৩০ মে ২০২৬
আপডেট: ১৫:০৬, ৩০ মে ২০২৬
আরও খবর
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়া ছিলেন প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি : ড. জিয়াউদ্দিন
চট্টগ্রামে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত
বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা আয়োজনে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন
শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছেন : পানিসম্পদমন্ত্রী 
শহীদ জিয়ার ভাষণ বাংলাদেশের জনগণকে মুক্তির দিকে নিয়ে গিয়েছিল : ভারতীয় হাইকমিশন

নতুন প্রজন্মকে শহীদ জিয়ার দেশপ্রেম সম্পর্কে জানাতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০৫, ৩০ মে ২০২৬
আপডেট: ১৫:০৬, ৩০ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০৫, ৩০ মে ২০২৬
আপডেট: ১৫:০৬, ৩০ মে ২০২৬
শনিবার যশোরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি ও ছাত্রদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : বাসস

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নতুন প্রজন্মকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও সততা সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। এ লক্ষে তাঁকে নিয়ে রচিত বইগুলো তরুণদের পড়ার সুযোগ করে দিতে হবে।

শনিবার (৩০ মে) যশোর শহরের লালদীঘি পাড়স্থ দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি ও ছাত্রদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে মিশে আছেন। তাঁর দেশপ্রেম ও সততার কথা শুধু দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ জানে। আর সে কারণেই বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে অজস্র অপপ্রচার চালালেও শহীদ জিয়ার সততা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেনি।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল স্লোগান হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। দেশের মানুষ এই স্লোগানকে মনে-প্রাণে গ্রহণ করেছে বলেই আজ বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পেরেছে। এই চেতনাকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সবার ওপরে স্থান দিয়ে বর্তমান সরকার একটি স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশিদের হাতেই নিরাপদ থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার যশোরে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। সকাল থেকেই দলীয় কার্যালয়ে পবিত্র কুরআন খতম, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে শহীদ জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নতুন প্রজন্ম শহীদ জিয়া দেশপ্রেম

সংশ্লিষ্ট সংবাদ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

১১ এপ্রিল ২০২৬
কৃষকদের নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ-জ্বালানি তেল সরবরাহ করছে সরকার : প্রতিমন্ত্রী
২৭ আগস্ট ২০২৩
বাংলাদেশ-নেপাল সঞ্চালন লাইন বসাতে চায় সরকার : নসরুল হামিদ
১৪ আগস্ট ২০২২
আগামী মাস থেকে লোডশেডিং থাকবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
  1. জয়পুরহাটে এক বৃদ্ধকে পুশইনের চেষ্টা বিএসএফের
  2. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  3. আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ
  4. ভারি বর্ষণ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী
  6. বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x