Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
সাইফুল ইসলাম সজল, যশোর
২২:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:০৪, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সাইফুল ইসলাম সজল, যশোর
২২:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:০৪, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
সবাই ঘুমে, মণ্ডপের নিরাপত্তায় জেগে আনসার-ভিডিপি
প্রবাসীর মানবিকতায় নতুন ভ্যান পেলেন অসহায় রুহুল আমিন
দুর্গাপূজায় বেনাপোলে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক
গণভোটের ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে হবে : গোলাম পরওয়ার

দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাইফুল ইসলাম সজল, যশোর
২২:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:০৪, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সাইফুল ইসলাম সজল, যশোর
২২:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:০৪, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার যশোর সদরের চাঁচড়া এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : এনটিভি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের সব ডিপ ও শ্যালো সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করে নবায়নযোগ্য জ্বালানিতে চালানো হবে, যাতে বিদ্যুৎ ঘাটতি ও ডিজেলের চড়া দামের মধ্যেও কৃষক সাশ্রয়ী খরচে সেচ দিতে পারেন।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে যশোর সদরের নদীয়ার মোড়ে বর্মনপাড়ার চাঁচড়া এলাকায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ কথা জানান। উপজেলা প্রশাসন যশোর সদর ও জেলা তথ্য অফিস যৌথভাবে বৈঠকের আয়োজন করে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস ও কয়লা আমদানি করতে হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে গেছে। আগে প্রতি ইউনিট গ্যাস ৮ থেকে ৯ ডলারে কেনা গেলেও এখন তা ২৮ ডলারে উঠেছে। এ কারণে বিদ্যুৎ উৎপাদনে সাময়িক সমস্যা দেখা দিয়েছে।

সমস্যা সমাধানে সরকার নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, রোদ, বাতাস ও পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপও নেওয়া হয়েছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সেচ মৌসুমে ডিজেলের দাম বাড়ায় ও বিদ্যুতের ঘাটতি থাকায় কৃষকের সেচব্যবস্থা ব্যাহত হয় এবং উৎপাদন খরচ বেড়ে যায়। তাই বিদ্যুৎ ও ডিজেলচালিত সব সেচ পাম্প সোলার পাম্পে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, যশোর সদরের লেবুতলা ইউনিয়নে এ উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। সেখানে সৌরশক্তিচালিত একটি পাম্প দিয়ে ৫০ থেকে ৬০ বিঘা জমিতে সেচ দেওয়া যাচ্ছে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রথম ধাপে বরেন্দ্র প্রকল্পসহ সারা দেশে প্রায় ৩৬ হাজার সেচ পাম্প চিহ্নিত করে সোলারে রূপান্তরের কাজ শুরু হচ্ছে। এজন্য সরকার নিজস্ব বাজেট বা বৈদেশিক সহায়তা থেকে অর্থের সংস্থান করবে।

বৈঠকে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বৈঠকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ও স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার সাধারণ মানুষ এতে অংশ নেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর

সংশ্লিষ্ট সংবাদ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

০৯ অক্টোবর ২০২৬
ইজিবাইকে বদলাচ্ছে ব্যাটারি, চালকদের আয় বাড়াতে প্রতিমন্ত্রীর নতুন উদ্যোগ
৩০ মে ২০২৬
নতুন প্রজন্মকে শহীদ জিয়ার দেশপ্রেম সম্পর্কে জানাতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১১ এপ্রিল ২০২৬
কৃষকদের নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ-জ্বালানি তেল সরবরাহ করছে সরকার : প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ
  2. কক্সবাজারে অগ্নিকাণ্ড, রিসোর্টের ম্যানেজার আটক
  3. বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
  4. লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. পুলিশে ২৪,৬৭৭টি নতুন পদ সৃষ্টির উদ্যোগ সরকারের
  6. লাগেজ ব্যবস্থাপনায় গতি আনতে শাহজালাল বিমানবন্দরে ক্যামেরা ও লাইভ মনিটর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x