Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৪:০০, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:০১, ১৩ অক্টোবর ২০২৬
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৪:০০, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:০১, ১৩ অক্টোবর ২০২৬
আরও খবর
গভীর রাতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ
মাটির নিচে পুঁতে রাখা ২৫ ককটেল বিস্ফোরণ, লণ্ডভণ্ড বসতঘর
মাদারীপুরে পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ইতালির লোভে লিবিয়ায় সাইদুল, ৩৯ লাখ টাকা হারিয়ে নিঃস্ব পরিবার

বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৪:০০, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:০১, ১৩ অক্টোবর ২০২৬
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৪:০০, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:০১, ১৩ অক্টোবর ২০২৬
মাদারীপুর শহরের শকুনি লেকেরপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি : এনটিভি

মাদারীপুর শহরের শকুনি লেকেরপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে এই আকস্মিক বিস্ফোরণের খবর পেয়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও রহস্য উন্মোচনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। 

এদিকে, একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত শহরের স্বাধীনতা অঙ্গনে মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। 

সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে এনসিপির সমাবেশের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্থানীয়ভাবে দলের অভ্যন্তরীণ কমিটি গঠন নিয়ে বিরোধ কিংবা সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে অপরাধীদের শনাক্ত করতে অভিযান জোরদার করা হয়েছে।

ককটেল বিস্ফোরণ মাদারীপুর বিচারক

সংশ্লিষ্ট সংবাদ: ককটেল বিস্ফোরণ

১৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
২২ সেপ্টেম্বর ২০২৬
যাত্রাবাড়ীতে ককটেল বিষ্ফোরণ, আ.লীগ নেতাসহ রিমান্ডে ৪
২০ সেপ্টেম্বর ২০২৬
যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  2. উন্মুক্ত হলো সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র
  3. শুক্রবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  4. পায়রা বন্দরে নতুন সেতু, খুলছে সম্ভাবনার দুয়ার
  5. ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী
  6. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x