আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী সময়সীমার জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রধানত অপরিবর্তিত থাকবে বলে আশা করা হচ্ছে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৮৮ শতাংশ। একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের সর্বনিম্ন তাপমাত্রা (২৬.৬ ডিগ্রি সেলসিয়াস)-এর কাছাকাছি। অন্যদিকে গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য (ট্রেস) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫২ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক