Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ০৬ অক্টোবর ২০২৬
আপডেট: ০৩:৩০, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ০৬ অক্টোবর ২০২৬
আপডেট: ০৩:৩০, ০৬ অক্টোবর ২০২৬
আরও খবর
খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা
গ্রীষ্মকালীন শিমের বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে
দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত সার, ভোগান্তিতে কৃষক
খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
কয়রায় ট্যুরিজম বোর্ডের উদ্যোগ বাস্তবায়ন হয়নি ৫ বছরেও

খুলনায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে রোপা আমন চাষ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ০৬ অক্টোবর ২০২৬
আপডেট: ০৩:৩০, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ০৬ অক্টোবর ২০২৬
আপডেট: ০৩:৩০, ০৬ অক্টোবর ২০২৬
খুলনায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে রোপা আমন চাষ। ছবি : বাসস

অনুকূল আবহাওয়া ও খাল পুনঃখনন কর্মসূচির ফলে খুলনা অঞ্চলের চার জেলায় চলতি মৌসুমে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। নিচু এলাকার জলাবদ্ধতা দূর হওয়া এবং সুষম বৃষ্টিপাতের কারণে এবার খুলনা বিভাগে অধিক পরিমাণে রোপা আমনের চাষ করেছেন কৃষকরা, জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

খুলনা অঞ্চলের চার জেলা—খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইলে ধান ও চালের আশাতীত উৎপাদনে স্থানীয় কৃষকদের মুখে এখন আনন্দের হাসি। সেইসঙ্গে স্থানীয় বাজারে প্রতি মণ (৪০ কেজি) মোটা আমন ধান এক হাজার ৩৫০ থেকে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হতে পারে বলে আশা করছেন কৃষকরা।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে খুলনা অঞ্চলের চার জেলায় মোট দুই লাখ ৯৯ হাজার ৮৫৯ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে অর্জিত হয়েছে দুই লাখ ৯০ হাজার ১০ হেক্টর, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৫১ হেক্টর বেশি এবং শতকরা হিসাবে ১০০.১ শতাংশ। এ বছর এ অঞ্চল থেকে আট লাখ ৫৬ হাজার ৯৭৪ মেট্রিক টন চাল (১২ লাখ ৮৫ হাজার ৪৬১ মেট্রিক টন ধান) উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সময় আমন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হিসেবে সরকার ইতোমধ্যে খুলনা অঞ্চলের ৭৫ হাজার ৪০০ জন কৃষককে ছয় কোটি টাকারও বেশি প্রণোদনা দিয়েছে।

কৃষি অধিদপ্তর সূত্র অনুযায়ী, এবার খুলনা জেলায় ৮৮ হাজার ৩৫১ হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৭ হাজার ৪৬৯ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। যার বিপরীতে জেলায় চার লাখ আট হাজার ৩০৮ মেট্রিক টন ধান ও দুই লাখ ৭২ হাজার ২০৫ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য রয়েছে।

অনুরূপভাবে বাগেরহাট জেলায় ৬৮ হাজার ৮৯৩ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৮ হাজার ৭০৬ হেক্টরে আবাদ হয়েছে। এ জেলায় দুই লাখ ৭১ হাজার ৬৮৮ মেট্রিক টন ধান ও এক লাখ ৮১ হাজার ১২৫ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে।

সাতক্ষীরা জেলায় ৮৯ হাজার ১৫০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ৯০ হাজার ১৬০ হেক্টরে। এখান থেকে তিন লাখ ৯৮ হাজার ৭৮০ মেট্রিক টন ধান ও দুই লাখ ৬৫ হাজার ৮৫৩ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নড়াইল জেলায় ৪৩ হাজার ৪৬৫ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ৪৩ হাজার ৬৭৫ হেক্টরে। এ জেলায় দুই লাখ ছয় হাজার ৬৮৬ মেট্রিক টন ধান ও এক লাখ ৩৭ হাজার ৭৯১ মেট্রিক টন চাল মিলবে বলে ধারণা করা হচ্ছে।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ ও সোনালি আমন ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। তিনি বলেন, সরকারের খাল পুনঃখনন কর্মসূচির ফলে নিচু এলাকার জলাবদ্ধতা দূর হওয়া এবং বৃষ্টিপাতের কারণে এবার খুলনা বিভাগে আমনের অধিক ফলন হয়েছে। এছাড়া অনুকূল আবহাওয়া ও সরকারি সহায়তার কারণে এ মৌসুমে বাজারে ধানের ভালো দামও পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

কৃষক রোপা আমন ধান চাষ খুলনা

সংশ্লিষ্ট সংবাদ: কৃষক

১০ আগস্ট ২০২৬
এক ব্যক্তি একাধিক সার ডিলারশিপের মালিক হতে পারবেন না, সংশোধিত নীতিমালা প্রকাশ
২৬ জুন ২০২৬
পটল চাষে ভাগ্য বদল কৃষক রশিদুলের
২৭ মে ২০২৬
দিনাজপুরে বিষমুক্ত ও নিরাপদ সবজি চাষে কৃষকদের ব্যাপক সফলতা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ছিনতাইকারীদের ধরতে গিয়ে বাসের চাকায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  2. পুলিশি হয়রানি বন্ধে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ
  3. কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৫ নেতা গ্রেপ্তার
  4. সাউথইস্ট ব্যাংকের সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, বিএনপিনেতা কারাগারে
  5. প্রতিটি সিটি ও জেলার মাস্টারপ্ল্যান করা হচ্ছে : প্রধানমন্ত্রী
  6. জীবনযুদ্ধে সফল নীলফামারীর খাদিজার বাগানে বিদেশি ফলের সমারোহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x