Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৪০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ০২:৪২, ১০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৪০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ০২:৪২, ১০ নভেম্বর ২০২৬
আরও খবর
দেলদুয়ারে ৬ হাজার প্রান্তিক কৃষক পাচ্ছেন সরকারি প্রণোদনা
মুন্সীগঞ্জে ৩৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা
ফসলিজমি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কুমিল্লার ২৪ কৃষক পরিবার
তিস্তার চরে পানির সংকটে টিকে থাকার লড়াই কৃষকদের

তিস্তার চরে ভূট্টা চাষে ঘুড়ে দাঁড়ানোর স্বপ্ন বুনছেন কৃষকরা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৪০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ০২:৪২, ১০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৪০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ০২:৪২, ১০ নভেম্বর ২০২৬
তিস্তার চরে ভূট্টা চাষ করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ছবি : বাসস

আশ্বিন-কার্তিক মাসে দেশের উত্তরাঞ্চলে একসময় কোনো কাজ না থাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিত, যাকে স্থানীয় ভাষায় বলা হতো ‘মঙ্গা’ বা দুর্ভিক্ষ। বর্ষাকালে বন্যা ও নদীভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির চরম সংকটের কারণে তিস্তার চরের মানুষ নিঃস্ব হয়ে পড়তো, বেঁেচ থাকতে হতো চরম কষ্টের মধ্যে।

মঙ্গা পীড়িত উত্তরাঞ্চলের মাসুষকে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন প্রণোদনা গ্রহণ করেছে। মৌসুমের শুরুতে সার-বীজসহ অন্যান্য সুযোগ সুবিধা কৃষকদেরকে দেওয়া হচ্ছে। আর এসব সুযোগ সুবিধা পেয়ে উত্তরের নদ নদীতে জেগে ওঠা চরে নানা ধরনের ফসল ফলাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

কৃষি বিভাগ জানিয়েছে, তিস্তা, ধরলা, সানিয়াজান ও ব্রহ্মপুত্র নদীর চরে অন্তত ৪৬২টি চর জেগে উঠেছে। এসব চরের অন্তত ৩৩ হাজার হেক্টর জমিতে নানা ধরনের রবিশস্য চাষাবাদ করবেন কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবু বক্কর সাইফুল ইসলাম বাসসকে বলেন, চরের জমি অস্বাভাবিক উর্বর হাওয়ায় চরের কৃষকদের আর পিছনে ফিরে তাকাতে হয় না। যে ফসল তারা আবাদ করেন, তা দিয়ে তাদের চলে ১২ মাস।

বর্তমানে তিস্তার চরাঞ্চলে শুরু হয়েছে আগাম ভুট্টা চাষ। চরের বিস্তীর্ণ জমিতে চলছে বীজ রোপণের কাজ। পুরুষদের পাশাপাশি এসব কাজে অংশ নিচ্ছেন নারীরাও। দিনভর মাঠে কাজ করে দৈনিক ৩৫০ থেকে ৪০০ টাকা মজুরি পাচ্ছেন তারা। নিজেদের শ্রমে উপার্জিত এ অর্থ দিয়ে সংসারের খরচে সহযোগিতা করার পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয়ও বহন করছেন অনেকে।

লালমনিরহাটের হাতীবান্ধার পারুলিয়া তিস্তার চরাঞ্চলে গিয়ে দেখা গেছে, ক্ষেতে চলছে আগাম ভুট্টা চাষের ব্যস্ততা। আর এ কর্মব্যস্ততার মধ্যেই কৃষিশ্রমিক হিসেবে কাজ করে নিজেদের স্বাবলম্বী করে তুলছেন চরাঞ্চলের নারীরা।

সরেজমিনে দেখা যায়, তিস্তার বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চর। কোথাও সদ্য প্রস্তুত করা জমি, কোথাও চলছে আগাম ভুট্টার বীজ রোপণ। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছেন নারীরাও। কারও হাতে বীজ, কেউ ব্যস্ত সারি ধরে বীজ রোপণে। পুরুষ শ্রমিকদের পাশাপাশি পাঁচ-ছয়জনের ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করছেন নারীরাও। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে তাদের কর্মব্যস্ততা। তিস্তার চরাঞ্চলের মানুষের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন কৃষি। মৌসুমভিত্তিক ফসলের ওপর নির্ভর করেই চলে এখানকার অসংখ্য পরিবারের জীবন-জীবিকা। আগাম ভুট্টা চাষ শুরু হওয়ায় কৃষিজমিতে কর্মচাঞ্চল্য ফেরার পাশাপাশি নারী-পুরুষ উভয়ের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারীদের জন্য কৃষিশ্রম হয়ে উঠেছে বাড়তি আয়ের গুরুত্বপূর্ণ মাধ্যম।

এমনই এক নারী শ্রমিক পারুল বেগম। তিনি ওই উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের বাসিন্দা। ভুট্টার বীজ রোপণ করে প্রতিদিন ৪০০ টাকা মজুরি পান তিনি। নিজের উপার্জিত অর্থ দিয়ে সংসারের খরচে সহযোগিতা করার পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয়ও বহন করছেন বলে জানান তিনি।

পারুল বেগম বলেন, প্রতিদিন ভুট্টার বীজ রোপণ করে ৪০০ টাকা পাই। এ টাকা দিয়ে সংসারের খরচ চালানোর পাশাপাশি ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ জোগাতে পারছি। নিজের আয় থাকায় সংসারেও কিছুটা স্বস্তি এসেছে।

একই এলাকার রমিছা বেগম বলেন, সংসারে অভাব-অনটন লেগেই থাকে। শুধু স্বামীর আয়ে সব খরচ চালানো কঠিন। তাই নিজেরাও মাঠে কাজ করতে নেমেছি। এতে সংসারের আর্থিক চাপ কিছুটা কমছে।

সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা গুলনাহার বেগম বাসসকে বলেন, নারীরা এখন আর ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ নেই। পরিবার, সমাজ ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিস্তার চরাঞ্চলের নারীরা কৃষিকাজ করে সংসারের হাল ধরছেন, সন্তানদের পড়াশোনার খরচ জোগাচ্ছেন। তিনি বলেন, নারীদের এ পরিশ্রম, সাহস ও আত্মনির্ভরশীলতা সত্যিই প্রশংসনীয়। যথাযথ সুযোগ ও সম্মান পেলে নারীরা নিজেদের যোগ্যতা দিয়ে পরিবার ও সমাজকে আরও এগিয়ে নিতে পারবেন।

রংপুরের চর ইচলি, চর মহিপুর, চর বাগেরহাটসহ বেশ কিছু চর ঘুরে দেখা গেছে, নারী-পুরুষরা মিলে চরে কাজ করছেন। কেউবা লাগাচ্ছেন সবজি কেউবা জমিতে চাষাবাদ করছেন ভুট্টার।

কৃষকরা বলছেন, তিন মাসের ফসলেই তাদের সংসার চলে ৬ মাস। সরকারি সহযোগিতা পাওয়ায় তারা বেজায় খুশি। তাদের ভাষ্য অনুযায়ী, চরের জমি পলিময় হওয়ায় সব ধরনের ফসলই ভালো হয়। শ্রমও কম দিতে হয়। তাই তারা চরের ফসলের দিকে তাকিয়ে থাকেন সব সময় তাকিয়ে থাকেন।

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা হারুন মিয়া বলেন, চলতি মৌসুমে এ উপজেলার তিস্তার চরাঞ্চলে দুিই হাজার ২৯০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন চরে আগাম ভুট্টা চাষ শুরু হয়েছে। এতে পুরুষদের পাশাপাশি নারীরাও কৃষিশ্রমিক হিসেবে কাজের সুযোগ পাচ্ছেন। তাদের এই অংশগ্রহণ সংসারে বাড়তি আয়ের পাশাপাশি নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করছে। তিনি আরও বলেন, তিস্তার চরে এখন শুধু ভুট্টার বীজই বুনছেন না নারীরা, বুনছেন নিজেদের স্বাবলম্বী হওয়ার স্বপ্নও। তাদের শ্রমে যেমন সমৃদ্ধ হচ্ছে কৃষি, তেমনি বদলে যাচ্ছে অনেক পরিবারের অর্থনৈতিক বাস্তবতা।

কৃষক ভুট্টা চাষ তিস্তা

সংশ্লিষ্ট সংবাদ: কৃষক

০৭ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জে ৩৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা
০৯ অক্টোবর ২০২৬
নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
০৬ অক্টোবর ২০২৬
খুলনায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে রোপা আমন চাষ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৩০ কারখানা বন্ধ
  2. ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
  3. কর্মবিরতিতে নিকাহ রেজিস্ট্রাররা, বন্ধ বিয়ে ও তালাক
  4. উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’
  5. রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ
  6. আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x