Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
২২:০৫, ০৪ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:০৮, ০৪ অক্টোবর ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
২২:০৫, ০৪ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:০৮, ০৪ অক্টোবর ২০২৬
আরও খবর
গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, ৪ প্রতিষ্ঠানের হিসাব তলব
ইঞ্জিনচালিত নৌকায় ভাসমান ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করল কোস্ট গার্ড
সীমান্তে অভিযান চালিয়ে ভারতের ৭ গরু জব্দ বিজিবির
কুড়িগ্রামে বিপুল ভারতীয় অলিভ অয়েল জব্দ
১০ হাজার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

কোস্ট গার্ডের অভিযানে বিপুল ভারতীয় পোশাক জব্দ

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
২২:০৫, ০৪ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:০৮, ০৪ অক্টোবর ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
২২:০৫, ০৪ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:০৮, ০৪ অক্টোবর ২০২৬
বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব ভারতীয় পোশাক জব্দ করা হয়েছে। ছবি : কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তি

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল ভারতীয় পোশাক জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দিনগত রাত ১২টার দিকে দক্ষিণ চরদুয়ানী সংলগ্ন বিষখালী নদীতে বিশেষ অভিযান পরিচালনা ভারতীয় পোশাক জব্দ করা হয়।

আজ রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, জব্দ করা ভারতীয় এসব পোশাকের আনুমানিক বাজার মূল্য ছয় কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ চরদুয়ানী সংলগ্ন বিষখালী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে সেটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে পিরোজপুরের পুরাতন ফেরিঘাট সংলগ্ন কঁচা নদীর তীর থেকে বোটটি আটক করা হয়। বোটে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৪৮১ পিস ভারতীয় শাড়ি, ৫০ পিস থ্রি-পিস ও ৫০ পিস লেহেঙ্গা জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড আরও জানায়, জব্দ করা এসব পণ্য অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছিল। তবে অভিযানের সময় চোরাকারবারীরা নদীর তীরে বোট রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা পণ্য ও ফিশিং বোট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কোস্ট গার্ড ভারতীয় পোশাক জব্দ বরগুনা

সংশ্লিষ্ট সংবাদ: কোস্ট গার্ড

২৩ নভেম্বর ২০২৬
ইঞ্জিনচালিত নৌকায় ভাসমান ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করল কোস্ট গার্ড
০৯ নভেম্বর ২০২৬
সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ উদ্ধার করে ফের বনে অবমুক্ত
৩০ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ে কোস্ট গার্ডের প্রশিক্ষণ সম্পন্ন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বেশভূষা পরিবর্তন করেও শেষ রক্ষা হলো না, গুলশান থেকে গ্রেপ্তার সাঈদ
  2. বিকল্প রুটে চলবে খুলনা-ঢাকা জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস
  3. শুক্রবার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  5. পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
  6. ফ্যামিলি কার্ডে প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার, স্বচ্ছতা নিশ্চিতের সিদ্ধান্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x