পারিবারিক বিরোধে ফুফুর হাতে ৪ বছরের ভাতিজি খুন
বান্দরবানে পারিবারিক বিরোধে চার বছরের শিশু তাইফা সুলতানাকে শ্বাসরোধে হত্যা করেছে আপন ফুফু। ছবি : এনটিভি
বান্দরবানে পারিবারিক বিরোধে চার বছর বয়সের ভাতিজিকে শ্বাসরোধে হত্যা করেছে আপন ফুফু। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে।
ঘাতক ফুফু নার্গিস আক্তারকে পুলিশ আটক করেছে। নিহত তাইফা সুলতানা ওই এলাকার টিপু খানের মেয়ে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, আজ সোমবার দুপুরে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয় শিশু তাইফা সুলতানা। এ বিষয়ে অভিভাবকরা সদর থানায় অভিযোগ করলে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে হত্যার ঘটনা শনাক্ত করে। পরে ফুফু নার্গিস আক্তারের বাসায় তল্লাশি চালিয়ে তাইফার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ হত্যাকারী নার্গিস আক্তারকে আটক করে থানায় নিয়ে গেছে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান