Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৭:১৫, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:১৭, ২৬ আগস্ট ২০২৬
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৭:১৫, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:১৭, ২৬ আগস্ট ২০২৬
আরও খবর
রডের বদলে চিকন তার, পা দিলেই ভাঙছে স্ল্যাব
চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র রাতুল বান্দরবানের পাহাড় থেকে উদ্ধার
অপ্রতিম হত্যা : পুলিশের বক্তব্যে ১২ অসঙ্গতির অভিযোগ শিক্ষার্থীদের
মুঠোফোন না পেয়ে মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
বান্দরবানে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১

পাওনা টাকার জন্য ৪ মাস বয়সী শিশুকে অপহরণের অভিযোগ

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৭:১৫, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:১৭, ২৬ আগস্ট ২০২৬
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৭:১৫, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:১৭, ২৬ আগস্ট ২০২৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাওনা টাকার জন্য কৌশলে চার মাস বয়সী এই শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। ছবি : এনটিভি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাওনা টাকার জন্য কৌশলে চার মাস বয়সী এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। নিখোঁজ শিশুটির নাম মারুফা জান্নাত মাহি। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ ছালামী পাড়ার মো. রশিদ উল্লাহ ও ইয়াছমিন আক্তার দম্পতির মেয়ে।

এ ঘটনায় গত ২২ আগস্ট শিশুটির মা ইয়াছমিন আক্তার (২৮) বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন।

অপহরণের পাঁচ দিনেও শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের মোবাইল নম্বর ট্রেকিংয়ের মাধ্যমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

অভিভাবকরা জানায়, গত ২১ আগস্ট নাইক্ষ্যংছড়িতে ইসলামপুর এলাকার বাসিন্দা ননদ খালেদা বেগমের বাড়িতে শিশু সন্তান নিয়ে বেড়াতে যান ইয়াছমিন আক্তার ও তার স্বামী। সেখানে মো. আলম ও তার স্ত্রী তৃষার সঙ্গে তাদের পরিচয় হয়। পরের দিন শনিবার (২২ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে শফি উল্লাহর বসতঘরে থাকা অবস্থায় তৃষা শিশু মাহিকে কোলে নিয়ে পাশের ঘরে মোবাইল ফোন চার্জ দেওয়ার কথা বলে নিয়ে পালিয়ে যান। কিছুক্ষণ পর শিশুটিকে বুকের দুধ খাওয়ানোর জন্য খোঁজাখুঁজি শুরু করলে অপহরণের বিষয়টি নিশ্চিত হয় পরিবারের সদস্যরা। এ সময় তৃষাকে আর ঘরে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, আলম ও তৃষা শিশুটিকে নিয়ে পালিয়ে গেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, শফি উল্লাহ ও খালেদা বেগমের সঙ্গে আলম-তৃষা দম্পতির এক লাখ ২০ হাজার টাকা আর্থিক লেনদেন রয়েছে। এ লেনদেনকে কেন্দ্র করে তাদের মধ্যে যোগসাজশ থাকতে পারে এবং তাদের সহযোগিতায় শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন নাইক্ষ্যংছড়ি সদরের ইসলামপুর পুরাতন বাসস্টেশন এলাকার বাসিন্দার শফি উল্লাহ (৫০), তার শাশুড়ি খালেদা বেগম (৪০) এবং মো. আলম (৩০) ও তার স্ত্রী তৃষা (২৫)।

শিশুর মামা মোস্তাফিজুর রহমান বলেন, আমার বোনের সঙ্গে আর্থিক লেনদেন ছিল অপহরণকারীদের। গতকাল মঙ্গলবারও ফোনে বিষয়টি নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা পাওনা টাকা দাবি করছে। টাকা দিলেই শিশুকে হস্তান্তর করার কথাও জানাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রযুক্তি ব্যবহার করে শিশুকে উদ্ধারে কাজ করছে পুলিশ। শিশুটি চট্টগ্রামের কোথাও আছে এতটুকু জানতে পেরেছি। আর্থিক লেনদেন নিয়ে পরিবারের সদস্যরাই ঘটনাটি ঘটিয়েছে। অপহরণকারীদের সঙ্গে ভুক্তভোগীদের যোগাযোগও রয়েছে। তার পরও আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে চেষ্টা চালাচ্ছি।

বান্দরবান শিশু অপহরণ অভিযোগ

সংশ্লিষ্ট সংবাদ: বান্দরবান

০১ সেপ্টেম্বর ২০২৬
শান্তি ও সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : পার্বত্য মন্ত্রী
৩১ আগস্ট ২০২৬
বান্দরবানে জিপ উল্টে চালক নিহত, আহত ৩
২১ আগস্ট ২০২৬
রাজপুত্র জেরি পূর্ণ মন্ত্রী হওয়ায় বান্দরবানে আনন্দের বন্যা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজধানীতে গ্রেপ্তার ৫৪৮, মামলা ৫১
  2. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
  3. বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ : তারেক রহমান
  4. জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
  5. ‘স্বল্পোন্নত দেশ’ থেকে উত্তরণের অপেক্ষায় বাংলাদেশ : তারেক রহমান
  6. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x