Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৮:০০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৮:০০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ষড়যন্ত্র করলে কঠোরভাবে দমন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
বাসের ধাক্কায় ঝরল মোটরসাইকেল চালক যুবকের প্রাণ
সৌদিতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ নিহত ৯
অটোরিকশার চার্জার চুরির ঘটনায় ধস্তাধস্তি, শ্বশুর নিহত, জামাই আহত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মা-মেয়ের মৃত্যু

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৮:০০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৮:০০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা-মেয়ের মৃত্যু। ছবি : এনটিভি

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উল্টো পথে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী ও তাঁর ১৫ মাস বয়সী শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে সনিয়া আক্তার (২৬) এবং তার ১৫ মাস বয়সী শিশুকন্যা জান্নাত। নিহত সনিয়া মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার স্বামী মো. আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত। তাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী গ্রামে।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে নিহত সনিয়ার স্বামী কারারক্ষী আবুল হোসেন জানান, সাত দিনের ছুটি কাটাতে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে শিবালয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন। স্ত্রীর মাস্টার্সের ইনকোর্স পরীক্ষা শেষ হওয়ায় আজ শনিবার সকালে তারা একই মোটরসাইকেলে চড়ে কর্মস্থল টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন।

আবুল হোসেন অভিযোগ করে বলেন, টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে উল্টো পথে ছুটে আসা গোল্ডেন লাইন পরিবহণের একটি বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। বাসটির তাণ্ডব দেখে ভয় পেয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি, তার স্ত্রী ও কোলে থাকা শিশুটি ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় বাসটির আঘাতে তার স্ত্রী ও কোলের শিশু মারাত্মকভাবে পিষ্ট ও রক্তাক্ত হন। বাসটি উল্টো পথে না এলে আজ আমার স্ত্রী ও দুধের শিশুকে হারাতে হতো না। আমি এই ঘাতক চালকের কঠোর ও সুষ্ঠু বিচার চাই।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাম্মি জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল। ১৫ মাসের শিশুটি গুরুতর আহত অবস্থায় তখনও জীবিত ছিল। আপ্রাণ চেষ্টা চালিয়ে চিকিৎসা প্রদান করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক তাদের উভয়কেই মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনা শিবালয় ঢাকা-আরিচা মহাসড়ক মানিকগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা

২৬ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় ঝরল মোটরসাইকেল চালক যুবকের প্রাণ
২১ সেপ্টেম্বর ২০২৬
সৌদিতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ নিহত ৯
২১ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সালমানের স্টুডিওতে হামলা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
  2. ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  3. রাড্ডা ক্লিনিকে হামলায় গ্রেপ্তার ৯, শাহ আলী থানার ওসি প্রত্যাহার
  4. সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর : যা বললেন বিরোধীদলীয় নেতা
  5. ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার
  6. সরকারের কড়া সমালোচনা হাসনাত আবদুল্লাহর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x