ছুটির দিনে আজ যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
আবহাওয়া অফিস। ফাইল ছবি
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়।
সাপ্তাহিক ছুটির দিনে আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৩০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১২ মিলিমিটার।

এনটিভি অনলাইন ডেস্ক