Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
১৫:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
১৫:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
ঘুষের দুই লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রার আটক
ইউএনওর কাছে লাখ টাকা ধার চাওয়ায় এক ব্যক্তি আটক
১২ মামলার আসামি কৃষকদল নেতা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ আটক ১

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
১৫:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
১৫:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল হোসেন নামের এক জমি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি : এনটিভি অনলাইন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল হোসেন নামের এক জমি ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ১৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩ লাখ টাকাসহ বিপুল মালামাল লুট করে নিয়ে গেছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া শহীদুল্লাহ গাজী সড়কের কাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী আবুল হোসেন বলেন, রাত ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা শুরুতেই তার দুই ছেলে আলামিন মিয়া ও আল জাবের হোসেনকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। বাধা দিতে গেলে আবুল হোসেনকে পিটিয়ে আহত করে অজ্ঞান করে ফেলে তারা। পরে তার স্ত্রী রলি বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাহউদ্দিন বলেন, একটি অপরাধী চক্র ডাকাতি করে পালানোর চেষ্টা করলে আমরা ধাওয়া করি এবং ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্য ও স্থানীয়দের সহায়তায় রাস্তায় ব্যারিকেড দিই। ডাকাত দল ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্রসহ পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় ঘটনাস্থল থেকে পাঁচ ডাকাতকে আটক করা হয়। এ সময় চক্রের আরও ৭-৮ জন সদস্য পালিয়ে যায়।

আটকদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, ধারালো ছোরা, তালা ভাঙার সরঞ্জাম ও গামছা উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ৬ ভরি ৯ আনা ৫ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডাকাত দলটি নগরপাড়া এলাকার একটি দোতলা বাড়িতে ডাকাতি সংগঠিত করেছিল।

ডাকাতি আটক নারায়ণগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: ডাকাতি

১৫ জুন ২০২৬
এক রাতে ৩ বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট
১৭ মে ২০২৬
ডাকাতের গুলিতে বাড়ির মালিক আহত, আটক ৩
১৩ এপ্রিল ২০২৬
জানালার গ্রিল কেটে ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জলবায়ু সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব
  2. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের ১৫ অঞ্চলে
  3. রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও জবাবদিহিতার আহ্বান প্রধানমন্ত্রীর
  4. ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ও সর্বোচ্চ ব্যয় নিয়ে যা জানাল ইসি
  5. নিম্নচাপের ফলে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x