Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
০০:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০০:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
০০:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০০:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮১
পাবনায় মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫, নরসিংদী থেকে স্কুলছাত্রী উদ্ধার
গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলায় মামলা, গ্রেপ্তার ৩
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১০
৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
০০:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০০:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
০০:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০০:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে চাকরিচ্যুত দুই সেনাসদস্যও রয়েছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীনগর উপজেলার হরিবাড়ী সেতুর পূর্ব পাশে আনোয়ারের অটোগ্যারেজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে র‍্যাবের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, খেলনা পিস্তলসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় নিজ কার্যালয়ের সভাকক্ষে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, ডিবির একটি দল দুপুরে সিংপাড়া বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছদ্মবেশে ডাকাতির উদ্দেশ্যে ছনবাড়ী থেকে সিংপাড়ার দিকে আসছে। পরে হরিবাড়ী সেতুর পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে একটি সিলভার রঙের মাইক্রোবাস ও একটি লাল রঙের মোটরসাইকেল থামানো হয়।

পুলিশ সুপার আরও বলেন, মাইক্রোবাসে থাকা এক ব্যক্তি র‍্যাবের কটি পরা অবস্থায় হাতে ওয়াকিটকি নিয়ে নিজেকে র‍্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। পরে বিষয়টি চ্যালেঞ্জ করা হলেতাঁরা পালানোর চেষ্টা করে। এ সময় সাতজনকে আটক করা হয়।

গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন শরীয়তপুরের ফরহাদ হোসেন (৪০), নওগাঁর চাকরিচ্যুত সেনাসদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন (৩০), রাজবাড়ীর চাকরিচ্যুত সেনাসদস্য সার্জেন্ট মিজানুর রহমান (৪১), বরগুনার আব্দুল আলীম (৩২), মাগুরার সাকিবুর জামান মেহেদী (২৬), ভোলার মেহেদী হাসান সুজন (৩৫) এবং বরগুনার আবু হানিফ (৩২)। আবু হানিফ ওই মাইক্রোবাসের চালক।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, শ্রীনগর বাজারের এক স্বর্ণ ব্যবসায়ী প্রায় দেড় কেজি স্বর্ণ নিয়ে মুন্সীগঞ্জ সদরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন— এমন তথ্য পেয়ে তাকে র‍্যাব পরিচয়ে আটক করে স্বর্ণালংকার লুটের পরিকল্পনা করেছিল তারা।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার করা ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকায় একই কৌশলে ডাকাতি করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তারা বাস ও মাইক্রোবাসে চলাচলকারী যাত্রীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আটক করে নিজেদের গাড়িতে তুলে মারধর করে টাকা ও স্বর্ণালংকার লুট করত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

অভিযানে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল ছাড়াও তিনটি র‍্যাবের কটি, দুটি ওয়াকিটকি, দুটি খেলনা পিস্তল, দুটি জোড়া হ্যান্ডকাফ, তিনটি র‍্যাবের লোগোযুক্ত পরিচয়পত্র, তিনটি চেক গামছা, তিনটি স্টিলের পাইপ, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি লেজার লাইট ও র‍্যাব লেখা একটি স্টিকার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডাকাতি গ্রেপ্তার গ্রেপ্তার, মুন্সীগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: ডাকাতি

২৪ সেপ্টেম্বর ২০২৬
ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট
১৫ জুন ২০২৬
এক রাতে ৩ বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট
১৭ মে ২০২৬
ডাকাতের গুলিতে বাড়ির মালিক আহত, আটক ৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ জনেরই মৃত্যু 
  2. সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  3. ক্ষমতা এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে : বিরোধীদলীয়নেতা
  4. সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রী
  5. তিন মণ ইলিশসহ ৪ জনকে আটক করে জেল-জরিমানা
  6. রেশম কারখানায় কোনো নেতাগিরি চলবে না : ভূমিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x