রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের আউট সিগন্যালের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মো. ফারুক হোসেন বলেন, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি, তবে পরিচয় উদঘাটনে চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নাসির আহমেদ, গাজীপুর