Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুর রহমান
২০:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাহিদুর রহমান
২০:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে : প্রধানমন্ত্রী
বন্ধ শিল্প-কৃষিপণ্যসহ পাঁচ খাতে ব্যবহার হবে ৪১ হাজার কোটি টাকা
হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সচিব মাহদীসহ আটক ৩

শিল্পে গ্যাস সংকট কিছুটা কাটলেও বাসাবাড়িতে সরবরাহ অপ্রতুল

জাহিদুর রহমান
২০:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাহিদুর রহমান
২০:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি : এনটিভি

সাভারের তালবাগের বাসিন্দা লিপি আক্তার। স্বামী বেলায়েত হোসেন একটি বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষক। সীমিত আয়ে চলা তিন সদস্যের পরিবারে মাস তিনেক ধরে নিয়মিত বিল পরিশোধ করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। বাধ্য হয়ে বাড়তি পাঁচ হাজার টাকায় বৈদুতিক ইন্ডাকশন চুলা কিনে কোনোমতে রান্নার কাজ সারছেন। তবে মাস শেষে গ্যাসের ডাবল বিল আর লাগামহীন বিদ্যুৎ বিল মিলিয়ে জ্বালানি খরচেই হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে।

লিপি আক্তারের এই দুর্বিষহ চিত্র এখন সাভার ও আশুলিয়ার ঘরে ঘরে। সরকারের নানা উদ্যোগে শিল্পে গ্যাসের চাপ কিছুটা বৃদ্ধি পেলেও গৃহস্থালি সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার ও আশুলিয়া কার্যালয়ে সরেজমিনে অনুসন্ধান চালিয়ে পাওয়া গেল সংকট ও অব্যবস্থাপনার ভিন্ন চিত্র। বাসাবাড়ি থেকে শিল্পকারখানা—সবত্রই চলছে গ্যাসের অবৈধ সংযোগের হিড়িক। এর ওপর আবার গ্যাসের কম চাপ দূর করতে বাসাবাড়িতে অবৈধ ‘গ্যাস বুস্টার’ ব্যবহারের কারণে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।

তিতাস গ্যাসের একটি সূত্র জানায়, বর্তমানে দেশে দৈনিক গ্যাসের মোট চাহিদা প্রায় ৩ হাজার ৮৬০ এমএমসিএফডি। এলএনজি আমদানি বৃদ্ধির পর সরবরাহ ২ হাজার ৬১০ এমএমসিএফডিতে পৌঁছালেও প্রতিদিন প্রায় ১ হাজার ২৫০ এমএমসিএফডি (প্রায় ৩২ শতাংশ) ঘাটতি থেকে যাচ্ছে। আন্তর্জাতিক বাজার ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে স্পট মার্কেটে এলএনজির দাম প্রতি ইউনিট প্রায় ৩০ ডলারে গিয়ে ঠেকেছে, যা আগে ছিল ১০ থেকে ১২ ডলার। ফলে উচ্চমূল্যে গ্যাস আমদানি করতে গিয়ে সরকারের ওপর ভর্তুকির চরম চাপ পড়ছে। আর এই চড়া দামের আমদানিকৃত গ্যাস চুরির মহোৎসব চলছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে।

সাভার পৌর এলাকাসহ আশুলিয়ার কবীরপুর, জিরানি, ডেন্ডাবর, পলাশবাড়ী, কুড়গাঁও, জামগড়া, ভাদাইল এবং হেমায়েতপুর ও রাজফুলবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় নিম্নমানের পাইপ ব্যবহার করে প্রতিদিন নতুন নতুন অবৈধ সংযোগ দেওয়া হচ্ছে। অসাধু ঠিকাদারদের মাধ্যমে স্থাপিত এসব মানহীন পাইপ যেকোনো সময় বড় ধরনের বিস্ফোরণ ও দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।

সাভার, মানিকগঞ্জ, আশুলিয়া ও গাজীপুর অঞ্চলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও অনুসন্ধানে নিয়োজিত তিতাসের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক মো. আব্দুল আলীম রাসেল জানান, গত এক বছরে কেবল তার আওতাধীন এলাকা থেকেই শত কোটি টাকার গ্যাস চুরি উদ্ঘাটন করা হয়েছে। জোনাল কার্যালয়ে জব্দ করে রাখা হয়েছে লাখ লাখ ফুট অবৈধ পাইপ। তিনি আক্ষেপ করে বলেন, ‘সীমিত জনবল নিয়ে দিনরাত চোরের পেছনে লেগে থেকেও চুরির প্রবণতা থামানো যাচ্ছে না। শিল্পপ্রতিষ্ঠানের অনেকের নৈতিক মূল্যবোধ এতটা নিচে নেমেছে যে এক প্রান্তে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলে তারা অন্য প্রান্ত দিয়ে আবার সংযোগ নিচ্ছেন।’

তিতাস সাভার আঞ্চলিক কার্যালয়ের প্রধান উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. জাহাংগীর আলম বলেন, উচ্চমূল্যের গ্যাসের অপচয় ও চুরি রুখতে আমাদের অবস্থান কঠোর। চুরির পাশাপাশি গ্যাস বুস্টারের বিরুদ্ধেও আমরা টানা অভিযান পরিচালনা করছি।

তিতাস গ্যাস তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন গ্যাস সংকট শিল্প

সংশ্লিষ্ট সংবাদ: তিতাস গ্যাস

০৭ জুলাই ২০২৬
আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
১৭ মে ২০২৬
টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২৩ এপ্রিল ২০২৬
কাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তার সাক্ষাৎ
  2. কাল ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যে এলাকায়
  3. পাসপোর্ট অধিদপ্তরে নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন
  4. পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
  5. বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  6. রোহিঙ্গা ইস্যুকে ‘গুরুতর মানবিক সংকট’ বললেন সাধারণ পরিষদ সভাপতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x