সুনামগঞ্জে বজ্রাঘাতে বালু শ্রমিকের মৃত্যু
নিহত শিপু মিয়া। ফাইল ছবি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাওরে বালুর নৌকা নিয়ে যাওয়ার পথে বজ্রাঘাতে মো. শিপু মিয়া (২৬) নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাটিয়ান হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপু মিয়া তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শিপু মিয়া বালুর নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশে রওনা হন। পথে মাটিয়ান হাওরে পৌঁছালে আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহাম্মদ বলেন, ভোরে হাওরে বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ