Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আসমাউল আসিফ, জামালপুর
১৯:১০, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:১২, ১২ সেপ্টেম্বর ২০২৬
আসমাউল আসিফ, জামালপুর
১৯:১০, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:১২, ১২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বকশীগঞ্জে গভীর রাতে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ
ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যাত্রীর মৃত্যু
চুরির মামলায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলনেতা বহিষ্কার
আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ
মরিয়মকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মেঝেতে পুঁতে রাখেন জামিলুল : পুলিশ

বিয়ের দাবিতে ৩ দিন ধরে প্রেমিকার অনশন, প্রেমিক উধাও

আসমাউল আসিফ, জামালপুর
১৯:১০, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:১২, ১২ সেপ্টেম্বর ২০২৬
আসমাউল আসিফ, জামালপুর
১৯:১০, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:১২, ১২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন ভুক্তভোগী এক কলেজছাত্রী। ছবি : এনটিভি

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের কথা বলে নিজ বাড়িতে ডেকে এনে গা-ঢাকা দিয়েছে এক সেনাসদস্য। এ ঘটনার পর থেকে গত তিন দিন ধরে বিয়ের দাবিতে ওই প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন ভুক্তভোগী এক কলেজছাত্রী। টানা অনশনের কারণে তরুণী অসুস্থ হয়ে পড়ার পাশাপাশি প্রেমিক সেনাসদস্য ও তার স্বজনদের বিরুদ্ধে তাকে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার।

দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের তারাটিয়া পোড়াভিটা জলব্রিজ এলাকায় সেনা সদস্য জীবন মিয়ার বাড়িতে এই অনশনের ঘটনা ঘটে। জীবন মিয়া সেনাবাহিনীর সৈনিক পদে রংপুর সেনানিবাসে কর্মরত এবং তিনি স্থানীয় ফেলু মিয়ার ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জের উত্তর সাপমারী গ্রামের খশরু মিয়ার মেয়ে ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মিষ্টি আক্তারের সঙ্গে সেনাসদস্য জীবনের গত চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। ছুটিতে বাড়ি এসে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জীবন বিয়ের আশ্বাস দিয়ে মিষ্টিকে স্থানীয় একটি বাজারে দেখা করতে বলেন। পরে সেখান থেকে মিষ্টিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে সুযোগ বুঝে লাপাত্তা হন তিনি। এরপর থেকে বিয়ের দাবিতে প্রেমিক জীবনের বাড়িতেই অনশনে বসেন ওই তরুণী।

ভুক্তভোগীর বাবা খশরু মিয়া অভিযোগ করে বলেন, গত চার বছর ধরে সেনাসদস্য জীবন আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। বিয়ের কথা বলে বাড়িতে এনে এখন গা-ঢাকা দিয়েছে। আমার মেয়েকে সেখানে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু ও ন্যায্য বিচার চাই।

এদিকে এ বিষয়ে বক্তব্য নিতে সেনাসদস্য জীবনের বাড়িতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পরিবারের কোনো সদস্য কথা বলতে রাজি হননি।

ঘটনার বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে এখনও থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুর দেওয়ানগঞ্জ অনশন বিয়ের দাবিতে অনশন সেনাসদস্য

সংশ্লিষ্ট সংবাদ: জামালপুর

১৮ সেপ্টেম্বর ২০২৬
বকশীগঞ্জে গভীর রাতে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ
১৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যাত্রীর মৃত্যু
১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
  2. বাংলাদেশ-বিশ্বব্যাংকের অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে : অর্থমন্ত্রী
  3. প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির সরকারপ্রধানের সাইডলাইন বৈঠক
  4. মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
  5. জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  6. বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x