রাজধানীতে শপিংমলের রেস্টুরেন্টে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিংমলের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের পাশে অবস্থিত শপিংমলের ছয়তলা ভবনের পঞ্চম তলায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার পর দুপুর ১টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে।
আগুন নিয়ন্ত্রণে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট কাজ করে। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, সেটিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক