ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনের অদূরে থেমে আছে ট্রেন। ছবি : এনটিভি অনলাইন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে বারবাজার ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বারবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন বলেন, ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বারবাজার রেলওয়ে স্টেশন অতিক্রম করে। এর কিছুক্ষণ পর বারবাজার ডিগ্রি কলেজের পশ্চিম পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
নিহতের পরিচয়ের বিষয়ে স্টেশন মাস্টার আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে দেখে মনে হয়েছে তার বয়স ৫০-এর কাছাকাছি এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)