বুলিংয়ের শিকার ঢাবি শিক্ষিকা মোনামির পোস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং ও কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন ও ক্ষুব্ধ পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন।
পাঠকদের জন্য ঢাবি শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর পোস্ট হুবহু তুলে ধরা হলো-
শেহরীন আমিন ভূঁইয়া মোনামী লিখেছেন, ‘সারাদিন বাসা সিফটিং নিয়ে ব্যস্ত ছিলাম। একটা বাসা পরিবর্তন করে আরেকটা বাসা গুছিয়ে ওঠা কি পরিমান কষ্টের কাজ, তা আর নতুন করে বলার দরকার নেই। ক্লান্ত হয়ে ঘুমাতে যাবো, কোন দুঃখে আমি একটু ফেসবুকে ঢুকলাম.... এখানে চলছে আরেক কাণ্ড !!!
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র, তাদের মধ্যে একজন আবার শিবির সমর্থক অথবা শিবির করে, এরা ক্লাসের মেয়েদের নিয়ে অনেক আজে বাজে কথা লিখেছে। সাথে এই হ্যারাসমেন্টের লিস্টে আমিও আছি। আমি ফেসবুকে ঢুকে এই সম্পর্কে অবগত হলাম। একজন ছাত্র থেকে তার/তাদের ডিটেইলস নিলাম, কমপ্লেইন করার জন্য। সিদ্ধান্ত নিলাম আমার এন্ড থেকে যা যা করা যায়, to take measures against them, I will (তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য, আমি নেব)।
‘কিন্তু সকালটা হতে দিতে হবে তোহ !! অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। টিপ্পনী কেটে, কথা শুনানো হচ্ছে। তাও আবার ঢাবির ছেলেরাই। পলিটিক্যাল রাইভেল যেহেতু, তার উপর, আমি যেহেতু আগে শিবিরকে ভালো বলেছি। তাই আমাকে এখন আবার নতুন করে নাজেহাল না করলে কি রাত কাটবে?? ‘
‘এরা হয় ডাইরেক্ট হ্যারাস করবে, নয়তো ইন্ডাইরেক্টলি। but all they need is an issue to harass a woman, regardless of who she is (কিন্তু একজন নারীকে হয়রানি করার জন্য তাদের কেবল একটি ইস্যু দরকার, সে যেই হোক না কেন)। এদেরকে নাকি আমি আবার পড়াই!!! What a joke !! (কী এক কৌতুক!!)
Sometimes I truly feel that I must really badly desperately need this job and this earning, otherwise why continue teaching such people!? (মাঝে মাঝে আমার সত্যিই মনে হয় আমার হয়তো এই চাকরি এবং এই উপার্জনের খুব বেশি প্রয়োজন, তা না হলে কেন এমন মানুষকে পড়িয়ে যাব!?)
I so wish I could switch jobs. (আমি যদি চাকরিটা বদলে ফেলতে পারতাম।)
Maybe someday I will. (হয়তো কোনো একদিন আমি পারব।)
(মনে মনে কেবল একটাই দোয়া করি আল্লাহর কাছে..... আল্লাহ আমাকে ধৈর্য দেন )

এনটিভি অনলাইন ডেস্ক