Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
সাইফুল ইসলাম সজল, যশোর
১৯:৫০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:৫২, ০২ সেপ্টেম্বর ২০২৬
সাইফুল ইসলাম সজল, যশোর
১৯:৫০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:৫২, ০২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
দুর্যোগ মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে : প্রতিমন্ত্রী ইকবাল
অভাব জয় করে মেডিকেলের স্বপ্ন, জিপিএ-৫ পাওয়া সালমার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
গণতন্ত্র লুণ্ঠিত হলেই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বাংলাদেশে সাংস্কৃতিক বিপ্লব হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
আগামী বছর দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে : ববি হাজ্জাজ

অবকাঠামো নয়, শিক্ষার মানই হবে সাফল্যের মানদণ্ড : ববি হাজ্জাজ

সাইফুল ইসলাম সজল, যশোর
১৯:৫০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:৫২, ০২ সেপ্টেম্বর ২০২৬
সাইফুল ইসলাম সজল, যশোর
১৯:৫০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:৫২, ০২ সেপ্টেম্বর ২০২৬
যশোর পিটিআই অডিটরিয়ামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : এনটিভি

প্রাথমিক শিক্ষায় অবকাঠামো নয়, শিক্ষার্থীদের শেখার মানকেই সাফল্যের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে যশোর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) অডিটরিয়ামে খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত এক কর্মশালা শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। কর্মশালায় পিটিআইয়ে অধ্যয়নরত শিক্ষকরা অংশ নেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, অতীতে কতগুলো ভবন নির্মাণ ও বরাদ্দ ব্যয় হলো তা দিয়ে সাফল্য পরিমাপ করা হতো। এখন থেকে শিক্ষার্থীরা কতটা শিখছে, তার ভিত্তিতেই মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সাফল্য যাচাই করা হবে। শিক্ষক থেকে শুরু করে ডিপিও, ডিডি ও মন্ত্রণালয় পর্যায় পর্যন্ত সবার মূল্যায়ন এই মানদণ্ডেই হবে বলে তিনি জানান।

দেশে প্রতিবছর গড়ে সাত হাজার শিক্ষকের নিয়োগ প্রয়োজন হয় জানিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বিভিন্ন মামলার কারণে দীর্ঘদিন আটকে থাকা অনেক পদ এখন শূন্য রয়েছে। প্রায় এক বছর আগে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত পর্যায় শেষে আগামী অক্টোবর থেকে তাদের নিয়োগ কার্যক্রম শুরু হবে এবং চলতি বছরের মধ্যেই এই নিয়োগ সম্পন্ন হবে।

নতুন নীতিমালা অনুযায়ী প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষক শ্রেণিকক্ষের দায়িত্ব নিতে পারবেন না বলে জানান প্রতিমন্ত্রী। নবনিযুক্ত শিক্ষকরা দুই মাসের প্রাথমিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষে শ্রেণিকক্ষে যাবেন, এরপর দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ চলবে। এ লক্ষ্যে জেলা পর্যায়ের পিটিআই ও উপজেলা পর্যায়ের ইউপিটিসিগুলো নতুন করে সক্রিয় করা হচ্ছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনার কাজ চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অতীতে শিক্ষার মান কমে যাওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অনেক অভিভাবক সন্তানদের বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন। শিক্ষার মান বাড়ানো গেলে অভিভাবকরা আবার সরকারি প্রাথমিক বিদ্যালয়মুখী হবেন বলে তিনি মনে করেন।

ক্রীড়াকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য ক্রীড়াবিষয়ক পাঠ্যবই ২০২৭ সালে এবং সম্পূর্ণ পাঠ্যক্রম অন্তর্ভুক্তি ২০২৮ সাল থেকে কার্যকর হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাঠ ও প্রশিক্ষক ভাগাভাগির পাশাপাশি নতুন মাঠ স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে বলে তিনি জানান।

স্কুল ফিডিং (মিড ডে মিল) কর্মসূচি প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ১৫১টি উপজেলায় পাইলট প্রকল্পের আওতায় ৩০ লাখের বেশি শিক্ষার্থীকে দুধ, ফর্টিফাইড বিস্কুট, সেদ্ধ ডিম, কলা ও বনরুটি দেওয়া হচ্ছে। আগামী বছর এই কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার্থীদের  রান্না করা তাজা খাবার দেওয়ার সম্ভাবনা যাচাইয়ে পৃথক পাইলট প্রকল্পও শুরু করা হবে।

কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মতিয়ার রহমান ও প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক (উপবৃত্তি) মাসুদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানদণ্ড শিক্ষার মান সাফল্য

সংশ্লিষ্ট সংবাদ: প্রতিমন্ত্রী

০৩ সেপ্টেম্বর ২০২৬
দুর্যোগ মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে : প্রতিমন্ত্রী ইকবাল
০১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে সাংস্কৃতিক বিপ্লব হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
০৫ আগস্ট ২০২৬
বৈষম্য দূর করতে মানুষ জুলাই বিপ্লব করেছে : প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিশুদের ফুটবল খেলা কেন্দ্র করে জামাইয়ের লাঠির আঘাতে মামাশ্বশুর নিহত
  2. কুষ্টিয়ার ‘পীর’ শামীমের লাশ কবর থেকে তুলে দরবারে দাফন, খবর পেয়ে যা করল প্রশাসন
  3. সাভারের আমিন বাজারে এবার পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা
  4. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি
  6. ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে রাজধানীতে ৩২০৬ মামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x