Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
জাহিদুর রহমান
১৫:৩০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৭, ০২ সেপ্টেম্বর ২০২৬
জাহিদুর রহমান
১৫:৩০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৭, ০২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
‘২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব’
১০০ বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনা করা হবে : সড়কমন্ত্রী
রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিংক বাস’, থাকবে নারী চালক ও কন্ডাক্টর
বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে মোংলা বন্দরে এলএনজি স্টেশন করা হবে : নৌপরিবহণ মন্ত্রী
জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি রবিউল আলম

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু

জাহিদুর রহমান
১৫:৩০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৭, ০২ সেপ্টেম্বর ২০২৬
জাহিদুর রহমান
১৫:৩০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৭, ০২ সেপ্টেম্বর ২০২৬
ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুই লেনের সার্ভিস সেতুর শুভ উদ্বোধন করেন মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : এনটিভি

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত ৩.৭১ কিলোমিটার দীর্ঘ দুটি সার্ভিস সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকালে ধউর ব্রিজ অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতু দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও বিএনপির সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম।

প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মিত হবে চার লেনের। বর্তমানে যে সমতল সড়ক (অ্যাটগ্রেড) দিয়ে যানবাহন চলাচল করছে, মূল উড়ালসড়কের কাজ সুবিধাজনকভাবে এগিয়ে নিতে বিকল্প হিসেবে দুই লেনের এই দুটি সার্ভিস সেতু চালু করা হয়েছে। এর একটি ধউর থেকে আশুলিয়ার দিকে এবং অন্যটি আশুলিয়া থেকে ধউরের দিকে চলাচলের জন্য ব্যবহৃত হবে।

তিনি আরও নিশ্চিত করেন, এই সার্ভিস সেতু দুটি সম্পূর্ণ টোলমুক্ত থাকবে এবং ভবিষ্যতেও কোনো টোল আদায় করা হবে না। সাধারণ যানবাহনের পাশাপাশি পথচারী, সাইকেল ও অটোরিকশাও এটি ব্যবহার করতে পারবে।

প্রকল্প পরিচালক বলেন, সার্ভিস ব্রিজ চালু হওয়ায় এখন মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ আরও দ্রুত এগোবে। প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত হলেও এরই মধ্যে ৭২ শতাংশ কাজ শেষ হয়েছে। সব বাধা সমাধান করে কাজের গতি আরও বাড়ানো হচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালে অনুমোদন পাওয়া ২৪ কিলোমিটার দীর্ঘ দেশের দ্বিতীয় এই উড়ালসড়ক নির্মাণ প্রকল্পের বর্তমান মোট ব্যয় ধরা হয়েছে ২৭ হাজার ৪৬ কোটি টাকা। মূল উড়ালপথ ছাড়াও প্রকল্পে ১১ কিলোমিটার র‍্যাম্প, দুই লেনের নবীনগর ফ্লাইওভার, বাইপাইলে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ এবং ১৪ কিলোমিটার সমতল সড়ক পুনর্নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আশুলিয়া শেখ রবিউল আলম সড়ক ও সেতুমন্ত্রী
সর্বাধিক পঠিত
  1. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. সম্পদবিবরণী প্রকাশের শর্তপূরণ সাপেক্ষে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
  4. বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  5. ইসহাক সরকারের ভাই ইয়াকুবসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান
  6. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x