Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জাহিদ হাসান বগুড়া (শেরপুর-নন্দিগ্রাম)
২৩:২০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:২৪, ২৭ আগস্ট ২০২৬
জাহিদ হাসান বগুড়া (শেরপুর-নন্দিগ্রাম)
২৩:২০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:২৪, ২৭ আগস্ট ২০২৬
আরও খবর
পাহাড়ি ঢলে শেরপুরের ভোগাই ও চেল্লাখালী নদীতে তীব্র ভাঙন
বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত ৩
হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

ভুয়া চিকিৎসক হয়েও ব্যবস্থাপত্র লেখায় জেল-জরিমানা

জাহিদ হাসান বগুড়া (শেরপুর-নন্দিগ্রাম)
২৩:২০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:২৪, ২৭ আগস্ট ২০২৬
জাহিদ হাসান বগুড়া (শেরপুর-নন্দিগ্রাম)
২৩:২০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:২৪, ২৭ আগস্ট ২০২৬
গুড়ার শেরপুরের স্যানালপাড়ায় অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক সুনীল কুমার বিশ্বাসকে আটক করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিগ্রি ও সনদবিহীন এক ভুয়া চিকিৎসককে আটক করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অপচিকিৎসা দিয়ে আসায় অভিযুক্ত সুনীল কুমার বিশ্বাসকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।  অভিযুক্ত সুনীল কুমার বিশ্বাস রামচন্দ্র বিশ্বাসের ছেলে। 

উপজেলা প্রশাসন জানায়, অভিযুক্ত সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত ডিগ্রি বা সনদ ছাড়াই স্যানালপাড়া এলাকায় চেম্বার খুলে চিকিৎসার নামে অপচিকিৎসা চালিয়ে আসছিলেন। তিনি নিয়মিত রোগীদের ব্যবস্থাপত্র প্রদান, নিষিদ্ধ ওষুধ প্রেসক্রাইব করা—এমনকি শল্য চিকিৎসাও (অপারেশন) পরিচালনা করতেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার চেম্বারে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধসহ অস্ত্রোপচারের সরঞ্জামাদি জব্দ করা হয়।

এ ঘটনায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইনে ঘটনার সত্যতা পাওয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে শেরপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর একটি চৌকস দল এ অভিযানে সার্বিক সহায়তা করে। জনস্বার্থে ভুয়া ডাক্তার ও অবৈধ চিকিৎসাকেন্দ্রগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, তাকে আগামীকাল সকালে জেল হাজতে পাঠানো হবে।

ভুয়া চিকিৎসক জেল-জরিমানা শেরপুর বগুড়া

সংশ্লিষ্ট সংবাদ: ভুয়া চিকিৎসক

০৭ মে ২০২৩
এমবিবিএস পাশ না করা ‘বিশেষজ্ঞ ডাক্তার’ গ্রেপ্তার, হাসপাতাল সিলগালা
সর্বাধিক পঠিত
  1. সংসদে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তর বিল পাস
  2. আরও ১০ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
  3. আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  4. সংঘাত-প্রতিশোধ নয়, ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়ে তুলতে চাই : রাষ্ট্রপতি
  5. পুলিশের দাবি ‘আ.লীগ নেতা’, আইনজীবীর দাবি ‘বিএনপি কর্মী’
  6. এক্সপ্রেসওয়েতে মরদেহ : সুপারভাইজার-হেলপারের স্বীকারোক্তি, বাসচালক রিমান্ডে                             

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x