Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
২৩:০৫, ২৪ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:১২, ২৪ আগস্ট ২০২৬
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
২৩:০৫, ২৪ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:১২, ২৪ আগস্ট ২০২৬
আরও খবর
সাগরদাঁড়ী ইনস্টিটিউশনের মালামাল বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ
মাকে কুপিয়ে হত্যার অভিযোগ স্কুল শিক্ষক ছেলের বিরুদ্ধে
রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪
যশোরে খামারে মাছ মরার নেপথ্যে বিদ্যুৎ বিভ্রাট নয়, ব্যবস্থাপনার ঘাটতি : তদন্ত প্রতিবেদন
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বাবার মরদেহ দাফনের জমি নিয়ে ২ ভাইয়ের মধ্যে সংঘর্ষ

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
২৩:০৫, ২৪ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:১২, ২৪ আগস্ট ২০২৬
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
২৩:০৫, ২৪ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:১২, ২৪ আগস্ট ২০২৬
যশোরের কেশবপুরে বাবার মরদেহ দাফনের জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে আহত এক ভাইয়ের পরিবার। ছবি : এনটিভি

বাবার মরদেহ দাফনের জন্য কবরস্থানের জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর অসহায় বৃদ্ধা মাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে তারা। আজ সোমবার (২৪ আগস্ট) সকালে যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আজ সকালে সন্যাসগাছা গ্রামের বৃদ্ধ আব্দুল খালেক (৭২) মারা যান। তার মৃত্যুর পর সম্পত্তির বিরোধ প্রকাশ্যে রূপ নেয়।

প্রতিবেশীরা জানায়, চার-পাঁচ বছর আগে বড় ভাই মাহাবুর রহমান বসতবাড়ি ও পারিবারিক কবরস্থানসহ সব সম্পত্তি বাবার কাছ থেকে নিজের নামে রেজিস্ট্রি করে নেন এবং আধা কিলোমিটার দূরে নতুন বাড়ি বানিয়ে আলাদা থাকা শুরু করেন। এরপর ছোট ভাই আছাবুর রহমান গ্রাম্য মাতব্বরদের মধ্যস্থতায় সেই পুরোনো বসতবাড়ি ও কবরস্থান বড় ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে বসবাস করছিলেন।

জীবনের শেষ দিনগুলোতে অসুস্থ বাবা আব্দুল খালেক বড় ছেলে মাহাবুর রহমানের আশ্রয়েই ছিলেন। আজ সকালে তার মৃত্যুর পর বড় ভাই পুরোনো বাড়ির কবরস্থানে বাবার মরদেহ দাফনের জন্য কবর খুঁড়তে গেলে বাঁধ সাধেন ছোট ভাই আছাবুর। ক্রয় সূত্রে জমির একক মালিকানা দাবি করে দাফনে বাধা দিলে মুহূর্তের মধ্যে দুই ভাই ও তাদের স্বজনরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এত গুরুতর আহত হন বড় ভাই মাহাবুর রহমান, তার স্ত্রী মমতাজ বেগম ও মেয়ে লিলিমা খাতুন এবং ছোট ভাই আছাবুর রহমান ও তার স্ত্রী হালিমা বেগম। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে সংঘর্ষের পর মাকেও সন্তানরা বাড়ি থেকে তাড়িয়ে দেন। তিনি গ্রামের অন্য একজনের বাড়িতে আশ্রয় নেন।

ঘটনার খবর পেয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) যোগেশ চন্দ মণ্ডলের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) যোগেশ চন্দ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পৈতৃক কবরস্থানেই আব্দুল খালেকের মরদেহ দাফন করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীদের চিকিৎসা শেষে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সংঘর্ষ জমি নিয়ে বিরোধ যশোর

সংশ্লিষ্ট সংবাদ: সংঘর্ষ

১৯ আগস্ট ২০২৬
চেয়ারম্যানের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ঘিরে সংঘর্ষ, আহত ৭
১৯ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে উচ্চশব্দে গান বাজানো নিয়ে হামলা-সংঘর্ষ, আহত ৩০
১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বন্দরে দুই বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. উচ্ছেদের আধা ঘণ্টা পরেই ফের ফুটপাতে হকাররা
  2. রংপুরে বাড়িতে তৈরি হচ্ছিল ভেজাল সার, জব্দ ৭২ বস্তা
  3. আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী পরিবারসহ আটক
  4. রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯১ গ্রেপ্তার, মামলা ৩৯
  5. সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় আটক
  6. সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x