Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৪০, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৩, ২০ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৪০, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৩, ২০ আগস্ট ২০২৬
আরও খবর
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না : রাষ্ট্রপতি
মহানবী (সা.) এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের প্রত্যাশা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৪০, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৩, ২০ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৪০, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৩, ২০ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’— গণমাধ্যমের কাছে এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের আগে টেলিফোনে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করা বিএনপির দলীয় প্রার্থী। ভোটে বিজয়ী হওয়ার পর তিনিই হবেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি, যে বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ, কল্যাণমুখী। যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী, দিন এনে দিন খাওয়া শ্রমজীবীরা দুই বেলা পেট ভরে খেতে পারবে, সুস্থ পরিবেশে তারা বসবাস করতে পারবে, নিরাপদে-নিশ্চিন্তে জীবন যাপন করতে পারবে। যেখানে আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে। যেখানে আমাদের জনসংখ্যার অর্ধেক নারী সমাজ তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে।

তিনি বলেন, বিশ্বের বুকে আমরা বাংলাদেশিরা একটি আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে নিজেদের পরিচিত করব। আমি বিশ্বাস করি, প্রত্যাশা করি, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবো।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রথমেই আমি শুকরিয়া আদায় করতে চাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আ‘লামীনের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশবাসীর কাছে যাদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে আমি পাশে ছিলাম, সুখে-দুখে তাদের কাছে ছিলাম। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি।

তিনি বলেন, সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। আমি মনে করি, তার নেতৃত্বে বাংলাদেশ প্রত্যাশিত গন্তব্যে পৌঁছাবে।

এক প্রশ্নের জবাবে একটু আবেগ আপ্লুত কণ্ঠে মির্জা ফখরুল বলেন, অনেক কিছু মিস করব। যা স্মরণ করলে আমি আবেগকে ধরে রাখতে পারি না

তিনি বলেন, দোয়া করি সৃষ্টিকর্তার কাছে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সকলে সরকারকে সহযোগিতা করুন।

মির্জা ফখরুল বলেন, আজকের এ দিনে আমার সবচেয়ে বেশি মনে পড়ে, আমার মন কাঁদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা মনে এলেই। মহীয়সী এই নারী নেত্রী, প্রথম নারী মুক্তিযোদ্ধার আমি সান্নিধ্য পেয়েছি, স্নেহ পেয়েছি। আজকে আমার ক্ষণে ক্ষণে তার কথা স্মরণে আসে। আমার আবেগ কেঁপে ওঠে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাসানী ন্যাপের রাজনীতি দিয়ে জাতীয় রাজনীতিতে আসেন। যোগ দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠন করা জাতীয়তাবাদী দল বিএনপিতে। দীর্ঘ পরিক্রমায় তার ওপরই বিএনপির মহাসচিবের দায়িত্ব দেন বেগম খালেদা জিয়া।

মির্জা ফখরুল ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি
২২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন
২১ আগস্ট ২০২৬
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন
২০ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাজ্যের অভিনন্দন
১৯ আগস্ট ২০২৬
কাঁদলেন মির্জা ফখরুল, সহযোদ্ধাদের কাছে চাইলেন ভোট ও দোয়া
১৩ আগস্ট ২০২৬
সংসদ সদস্য, মন্ত্রী ও বিএনপি মহাসচিবের দায়িত্ব ছাড়লেন মির্জা ফখরুল
১৩ আগস্ট ২০২৬
প্রভাষক থেকে রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
১৩ আগস্ট ২০২৬
বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল
০৯ আগস্ট ২০২৬
বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল
০৮ আগস্ট ২০২৬
দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে : মির্জা ফখরুল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো বিএসএফ
  2. জানাজা শেষে সুরতহাল করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, বরখাস্ত
  3. বাড়িতে ঢুকে কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন, বাবা-মাকেও কোপায় যুবক
  4. বৃষ্টিতে সকাল শুরু, সারাদিন কেমন যাবে ?
  5. সায়েদাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ
  6. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x