Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২৩:৩০, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩০, ১৪ আগস্ট ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২৩:৩০, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩০, ১৪ আগস্ট ২০২৬
আরও খবর
ষড়যন্ত্র করলে কঠোরভাবে দমন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মা-মেয়ের মৃত্যু
অটোরিকশার চার্জার চুরির ঘটনায় ধস্তাধস্তি, শ্বশুর নিহত, জামাই আহত
ফ্যানে ঝুলছিল স্বামীর দেহ, বিছানায় স্ত্রী-সন্তানের রক্তাক্ত লাশ
মানিকগঞ্জে বর্ণিল আয়োজনে গণেশ চতুর্থী পূজা

বিমান মন্ত্রণালয়ের সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে : আফরোজা খানম

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২৩:৩০, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩০, ১৪ আগস্ট ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২৩:৩০, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩০, ১৪ আগস্ট ২০২৬
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু ক্যাফেটেরিয়া মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, তার মন্ত্রণালয়ের বিভিন্ন সিন্ডিকেট ও অনিয়ম দূর করার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘আমি পরিবর্তনের শুরুটা করে দিতে চাই।’

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকার মুন্নু ক্যাফেটেরিয়া মিলনায়তনে জেলা থেকে আসা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিমান মন্ত্রী।

মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় অত্যন্ত কঠিন ও জটিল একটি মন্ত্রণালয়। দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সেক্টর ঘুরে তিনি সেখানে যেমন নানা সমস্যা দেখেছেন, তেমনি বিপুল সম্ভাবনাও দেখতে পেয়েছেন।

আফরোজা খানম রিতা বলেন, ‘মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে সিন্ডিকেট রয়েছে। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এসব সমস্যা দূর করার চেষ্টা করছি। প্রতিটি সেক্টরে গিয়ে দেখেছি, সেখানে বিশাল সম্ভাবনা রয়েছে। এটা কোনো লসের প্রজেক্ট নয়।’

বিমান মন্ত্রী বলেন, সততার সঙ্গে কাজ করা গেলে শুধু বাংলাদেশ বিমান নয়, দেশের বিমান পরিবহণ ও পর্যটন খাতও বিশ্ব পরিসরে শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

মন্ত্রী আরও বলেন, ‘আমি সারাজীবন মন্ত্রণালয়ে থাকব না। তবে আমি চেষ্টা করছি, যাতে সবাই বলতে পারে—আপা এসেছিলেন, আপা পরিবর্তনের শুরুটা করে দিয়েছেন। এই কথাটা শুনতে পারলেও আমার ভালো লাগবে।’

বিমান ও পর্যটন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন আফরোজা খানম রিতা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের পর্যটন খাত এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র। বিমান যোগাযোগের উন্নয়ন ও পর্যটন অবকাঠামোর বিকাশ একই সঙ্গে দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি শক্তিশালী করতে পারে।

বক্তারা আশা প্রকাশ করেন, একজন পেশাদার ও গতিশীল নেতৃত্ব হিসেবে আফরোজা খানম রিতা মন্ত্রণালয়ের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও কার্যকরভাবে তুলে ধরতে ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানটি সমন্বয় করেন নাভানা লিমিটেডের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জাহিদুল হক। জি. নবী অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. গোলাম নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এফসিএ এখলাস উদ্দিন, এফসিএ ওবায়দুল ইসলাম খান, এফসিএ মো. কামরুজ্জামান, এসএফআইএল সিকিউরিটিজ লিমিটেডের প্রিন্সিপাল অফিসার মো. মতিউর রহমান ও এফসিএমএ জসীম উদ্দিনসহ অনেকে।

অনুষ্ঠানে মানিকগঞ্জের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত পেশাদার হিসাববিদরা উপস্থিত ছিলেন।

আফরোজা খানম রিতা বিমান মন্ত্রী মানিকগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: আফরোজা খানম রিতা

০৭ সেপ্টেম্বর ২০২৬
জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে : খাদ্যমন্ত্রী
০৪ সেপ্টেম্বর ২০২৬
ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি : খাদ্যমন্ত্রী
১৫ আগস্ট ২০২৬
মানুষের প্রতি ভালোবাসাই খালেদা জিয়াকে মহান করেছে : বিমানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সালমানের স্টুডিওতে হামলা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
  2. ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  3. রাড্ডা ক্লিনিকে হামলায় গ্রেপ্তার ৯, শাহ আলী থানার ওসি প্রত্যাহার
  4. সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর : যা বললেন বিরোধীদলীয় নেতা
  5. ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার
  6. সরকারের কড়া সমালোচনা হাসনাত আবদুল্লাহর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x