Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪০, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৪৯, ০৮ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪০, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৪৯, ০৮ আগস্ট ২০২৬
আরও খবর
নেপালে ‘জেন-জি’ বিপ্লবের এক বছর : তরুণদের প্রত্যাশার বাস্তবায়ন কতটুকু?
রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা আগামী মাসে শুরু
‘বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে’
এনবিআরে আন্দোলনে লঘুদণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ
রাজধানীতে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার

স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা উপল বখতের স্মরণে দোয়া, আলোচনা সভা

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪০, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৪৯, ০৮ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪০, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৪৯, ০৮ আগস্ট ২০২৬
প্রয়াত সৈয়দ উপল বখত

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ উপল বখত হাশেমীর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর মিরপুরে সাংবাদিক আবাসিক এলাকার মসজিদুল ফারুক ও প্রয়াত উপলের বাসভবনে শুক্রবার (৭ আগস্ট) বাদ আসর এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা সৈয়দ উপল বখতের বর্ণাঢ্য জীবন, সংগ্রাম এবং ছাত্র আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্মরণসভায় প্রয়াত উপলের পিতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত হাশেমী, নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার হোসেন, জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতা রুহুল আমিন হাওলাদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. আবদুল মজিদ উপস্থিত ছিলেন।

এছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজকর্মী, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে গত সোমবার দুপুর একটার দিকে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৫৯ বছর বয়সী উপল। এসময় পথচারীরা দ্রুত তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, দুই কন্যা, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার আকস্মিক মৃত্যুতে ছাত্ররাজনীতি ও প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। উপল বখতের সহযোদ্ধাদের মতে, তার মৃত্যু শুধু একজন সাবেক ছাত্রনেতার বিদায় নয়, বরং আশির দশকের গণতান্ত্রিক আন্দোলনের একটি উজ্জ্বল অধ্যায়েরও অবসান।

তার মৃত্যুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বিভিন্ন ছাত্র সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী উপল বখত আশির দশকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ৯০-এর এরশাদবিরোধী আন্দোলনে তিনি রাজপথের সামনের সারির একজন সংগঠক ও কর্মী ছিলেন।

তার বাবা সৈয়দ দিদার বখত সে সময় এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন। কিন্তু উপল বখত সেই সরকারের বিরুদ্ধেই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। সহযোদ্ধাদের ভাষ্য, তিনি কখনও বাবার রাজনৈতিক পরিচয়ের ছায়ায় নিজেকে পরিচিত করেননি, বরং নিজের আদর্শ ও রাজনৈতিক বিশ্বাসকেই ধারণ করেছিলেন।

রাজধানী স্বৈরাচারবিরোধী আন্দোলন দোয়া আলোচনা সভা

সংশ্লিষ্ট সংবাদ: রাজধানী

০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা আগামী মাসে শুরু
০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নেবে ডিএমপি
০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন জাতিসংঘের মহাসচিব
  2. ‘মৃত্যু ছাড়া আমাকে নির্বাচন থেকে সরানো যাবে না’ বলার কয়েক ঘণ্টা পরেই মৃত্যু
  3. মেডিকেল শিক্ষার্থীদের ভ্রমণ বাস খাদে, আহত ২০
  4. জয়পুরহাটে ভাইয়ের কোদালের আঘাতে বোনের মৃত্যু
  5. জাতিসংঘের অধিবেশন শুরু ও সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের শপথ আজ
  6. ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তায় থানায় অভিযোগ দায়ের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x