Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহফুজ নান্টু, কুমিল্লা
১২:০০, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:০১, ০১ আগস্ট ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১২:০০, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:০১, ০১ আগস্ট ২০২৬
আরও খবর
‘আর কখনো কথা হবে না, দেখা হবে না’ বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা
এসএসসিতে কুমিল্লার সেরা ইভা হতে চায় মানবিক চিকিৎসক
কুমিল্লায় সেইভ আর্থের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন
‘জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে’
তনু হত্যা মামলায় সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে

খেলাধুলাকেও বারবার রাজনীতিকরণ করা হয়েছে, এটাই সবচেয়ে দুঃখজনক : কৃষিমন্ত্রী

মাহফুজ নান্টু, কুমিল্লা
১২:০০, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:০১, ০১ আগস্ট ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১২:০০, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:০১, ০১ আগস্ট ২০২৬
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি : এনটিভি

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বাংলাদেশের খেলাধুলাকে বারবার রাজনীতিকরণ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, একটি জাতিকে গড়ে তুলতে শুধু অর্থনৈতিক বা শারীরিক উন্নয়ন নয়, খেলাধুলার বিকাশও সমান গুরুত্বপূর্ণ।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা সিটি করপোরেশনের আয়োজনে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে ৪৪তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এ চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা ক্রিকেট দলকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই বাংলাদেশের খেলাধুলায় আমরা অনেক আগেই এগিয়ে যেতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বারবার খেলাধুলাকেও রাজনীতিকরণ করা হয়েছে। এটাই সবচেয়ে দুঃখজনক। বর্তমান সরকার জনগণের সরকার। দেশের উন্নয়নই আমাদের মূল দায়িত্ব।

তিনি জানান, কুমিল্লায় একটি ক্রীড়া ভিলেজ প্রতিষ্ঠার জন্য তিনি ক্রীড়া মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। তাঁর আশা, কুমিল্লার তরুণ খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায় অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনবে।

ক্রিকেটারদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, অতীতে যোগ্য খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন করা হয়নি, এমনকি দলীয়করণেরও শিকার হতে হয়েছে। এখন আর কোনো খেলোয়াড়ের রাজনৈতিক পরিচয় দেখা হয় না।  

খেলা দলের ঊর্ধ্বে এই নীতিতে সরকার বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি খেলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অবকাঠামো গড়ে তোলা হবে, যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব হয়।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকলেও সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ হয় না। মাঠগুলো সংরক্ষণ ও উন্নয়ন করা গেলে স্থানীয় পর্যায় থেকেই আরও দক্ষ খেলোয়াড় তৈরি হবে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক রোজী আকতার এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য বদরুল হুদা জেনু। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু।

অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমী উপস্থিত ছিলেন। পরে চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা কৃষিমন্ত্রী খেলাধুলা
০৭ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ১৫ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা
০৩ আগস্ট ২০২৬
কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
০৩ আগস্ট ২০২৬
১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
০২ আগস্ট ২০২৬
বেইলি ব্রিজ ভেঙে পড়ল ইটবোঝাই বাল্কহেডের ওপর
০২ আগস্ট ২০২৬
স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিলল দুই যুগ আগে দাফন করা স্বামীর অক্ষত মরদেহ
৩০ জুলাই ২০২৬
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু
২৮ জুলাই ২০২৬
কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস, ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত : বিজিবি
২৪ জুলাই ২০২৬
জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি!
২৪ জুলাই ২০২৬
৬০ বছর খতিবের দায়িত্ব পালন শেষে পেলেন সম্মাননা
২৩ জুলাই ২০২৬
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এমপির গলায় রামদা ধরে দলিলে স্বাক্ষর করানোর অভিযোগ
  2. গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ দোকান ও বসতঘর ভস্মীভূত
  3. দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ট্রেন
  4. মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করলেন তারেক রহমান
  5. ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী
  6. রাজবাড়ীতে ‘নৌযান শুমারি ২০২৬’ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x