Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)
১৮:৪৫, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ১৮:২১, ১০ আগস্ট ২০২৬
মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)
১৮:৪৫, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ১৮:২১, ১০ আগস্ট ২০২৬
আরও খবর
কীটনাশক ব্যবসার আড়ালে ভেজাল সার কারখানা, ১১২৭ বস্তা উপকরণ জব্দ
কারাবন্দি ইউপি সদস্যের ‘ভুয়া’ সইয়ে গাছ বিক্রির অভিযোগ
প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ
সাড়ে ১৩ কোটি টাকার বুল কাফ ইউনিট উদ্বোধনের পর থেকেই বন্ধ
অবৈধ সয়াবিন তেল কারখানায় অভিযান, মালিককে অর্থ ও কারাদণ্ড

বৃষ্টিতে ফুটো চালের নিচে কাটে রাত, প্রতিবন্ধী স্বামী ও দুই সন্তান নিয়ে বেঁচে থাকার লড়াই

মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)
১৮:৪৫, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ১৮:২১, ১০ আগস্ট ২০২৬
মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)
১৮:৪৫, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ১৮:২১, ১০ আগস্ট ২০২৬
অবুঝ দুই সন্তান আর পঙ্গু স্বামীকে নিয়ে ভাঙা ঘরে জীবন-যাপন করছেন শিখা বেগম। ছবি : এনটিভি

আকাশে কালো মেঘের ঘনঘটা আর গুরুগুরু গর্জন শুনলেই বুকটা ধরাস করে ওঠে শিখা বেগমের। সাধারণ মানুষের কাছে বর্ষার বৃষ্টি যখন স্বস্তি আর আনন্দের বার্তা নিয়ে আসে, তখন শিখা বেগমের পরিবারের জন্য তা বয়ে আনে এক বিভীষিকাময় দুর্ভোগ। টিনের জরাজীর্ণ চালের ফুটো দিয়ে যখন টপটপ করে পানি পড়তে শুরু করে, তখন কাঁচা মেঝে ভেসে গিয়ে থকথকে কাদায় রূপ নেয়। ভিজে একাকার হয়ে যায় একমাত্র বিছানা, পরনের কাপড় আর হাঁড়ি-পাতিল। অবুঝ দুই সন্তান আর পঙ্গু স্বামীকে আঁকড়ে ধরে ঘরের এক কোণে গাদাগাদি করে বসে বৃষ্টি থামার প্রহর গোনা ছাড়া আর কোনো উপায় থাকে না এই অসহায় নারীর।

রংপুরের পীরগঞ্জ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ওসমানপুর গ্রামের বাসিন্দা শিখা বেগমের জীবনটাই যেন এক প্রলম্বিত কষ্টের আখ্যান। একসময় স্বামী শাহ আলম মিয়ার দিনমজুরির আয়েই হাসিখুশি ভেসে চলত চার সদস্যের সংসার। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে কয়েক বছর আগে এক কর্মস্থলে মর্মান্তিক দুর্ঘটনায় শাহ আলমের দুটি পা-ই চিরতরে অকেজো হয়ে যায়। উপার্জনের পথ বন্ধ হয়ে মুহূর্তেই বদলে যায় পরিবারের ভাগ্যরেখা। পঙ্গু স্বামী আর দুই দুধের শিশুর মুখে একমুঠো অন্ন তুলে দেওয়ার পুরো ভার একা এসে পড়ে শিখা বেগমের কাঁধে।

বর্তমানে স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেয়ে সিনহা আক্তার এবং তিন বছরের অবুঝ শিশু সাসিহা আক্তারকে নিয়ে প্রতিদিন এক কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন তিনি। পরিবারটির একমাত্র থাকার ঘরটির অবস্থাও চরম ঝুঁকিপূর্ণ। জরাজীর্ণ মাটির দেওয়ালের বেশির ভাগ অংশের মাটি খসে পড়েছে, আর ওপরের টিনের চালে এতটাই ছিদ্র যে ঘর থেকে সোজা আকাশ দেখা যায়! সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে যেন আরেক পশলা বৃষ্টি শুরু হয়। পানি আটকানোর আশায় ঘরে হাঁড়ি-পাতিল ও বালতি বসিয়েও রক্ষা হয় না। বর্ষা এলেই স্যাঁতসেঁতে ভেজা ঘরে জীবন কাটানো হয়ে ওঠে অবর্ণনীয়।

ঘরের ভেতর ঢুকলেই চোখে পড়ে এক করুণ চিত্র। জরাজীর্ণ ঘরের এক কোণে বাঁশের খুঁটির সঙ্গে দড়ি টাঙিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে ভেজা কাপড়চোপড়। নিরাপদ ও মানসম্মতভাবে বসবাসের ন্যূনতম সুযোগও নেই পরিবারটির।

চোখের জল মুছতে মুছতে শিখা বেগম বলেন, একটা ভালো ঘর তোলার মতো সামর্থ্য আমার নেই। একটুখানি বৃষ্টি হলেই চাল দিয়ে হু-হু করে পানি পড়ে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে কী কষ্টে থাকি, তা শুধু আল্লাহই জানে। কতো রাত যে বাচ্চাদের কোলে নিয়ে ভেজা কোণে বসে বসেই পার করে দিয়েছি, তার ইয়ত্তা নেই। বিছানা-কাপড় সব ভিজে একাকার হয়ে যায়।

প্রতিবেশী মো. আল আমীন বলেন, শিখা বেগম যে ঘরে থাকেন, সেটাকে কোনোভাবেই মানুষের থাকার ঘর বলা চলে না। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পরে। পঙ্গু স্বামী আর ছোট দুটি অবুঝ বাচ্চা নিয়ে পরিবারটি বড় করুণ অবস্থায় দিন কাটাচ্ছে। সমাজের বিত্তবান বা সরকারি একটুখানি সহায়তা পেলে হয়তো পরিবারটি একটু মাথা গোঁজার ঠাঁই পেত।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

ফুটো চালের নিচে কাদা-পানিতে ভিজে রাত কাটানো শিখা বেগমের জন্য একটি নিরাপদ আশ্রয়ই এখন একমাত্র স্বপ্ন। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সামান্য সহানুভূতি ও একটুখানি সহায়তার হাত হয়তো কালবৈশাখী আর শ্রাবণের বৃষ্টি থেকে রক্ষা করে এই পরিবারটিকে উপহার দিতে পারে এক টুকরো শান্তির ঠিকানা।

রংপুর প্রতিবন্ধী পরিবার জীবন সংগ্রাম
২৮ আগস্ট ২০২৬
রংপুরে বাড়িতে তৈরি হচ্ছিল ভেজাল সার, জব্দ ৭২ বস্তা
২৫ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন : পুলিশের বক্তব্য ঘিরে প্রশ্ন, তদন্তভার ডিবিতে
২৪ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যা : আদালতে দুই তরুণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
২৩ আগস্ট ২০২৬
চারজনকে হত্যার পর গোসল করে খেজুর খান দুই ভাই : পুলিশ
২৩ আগস্ট ২০২৬
রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
২০ আগস্ট ২০২৬
ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ
১৯ আগস্ট ২০২৬
ভেঙে গেছে কাঠের সেতু, ডিঙি নৌকাই ভরসা ১০ গ্রামের মানুষের
১৩ আগস্ট ২০২৬
তিস্তা সেতুর মধ্যবর্তী নদী রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয়রা
১৩ আগস্ট ২০২৬
মিঠাপুকুরে নারী উদ্যোক্তার খেজুর বাগানে চুরির অভিযোগ
১০ আগস্ট ২০২৬
ফেরত গেল খাল খনন প্রকল্পের আড়াই কোটি টাকা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী আর নেই
  2. জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে পালানো যুবককে ধরিয়ে দিলে পুরস্কার
  3. সাবেক ছাত্রলীগ সম্পাদক রোটনের মরদেহ দেশে পৌঁছেছে
  4. কুমিল্লায় রাশিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  5. আওয়ামী লীগের অভিযোগের সত্যতা পায়নি আইপিইউ : স্পিকার
  6. নারায়ণগঞ্জে পৃথক তিন বিস্ফোরণে দগ্ধ ৬, আহত ৬

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x