Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৩০, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ১০:৩১, ২৪ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৩০, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ১০:৩১, ২৪ জুলাই ২০২৬
আরও খবর
বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের
তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা
বাড়ছে নদ-নদীর পানি, ১১ জেলায় বন্যার শঙ্কা
বিশেষজ্ঞদের মত

বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৩০, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ১০:৩১, ২৪ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৩০, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ১০:৩১, ২৪ জুলাই ২০২৬
বন্যার ফাইল ছবি

জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের ফলে ক্রমবর্ধমান বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে বাংলাদেশে আরও নির্ভুল বন্যা পূর্বাভাস ব্যবস্থা, দুর্যোগ ব্যবস্থাপনায় অধিক বিনিয়োগ এবং পরিকল্পিত নগরায়ণ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর বলেন, সময়োপযোগী পূর্বাভাস প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। তাই দেশের বন্যা পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা আরও শক্তিশালী করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, আগাম নির্ভরযোগ্য পূর্বাভাস পাওয়া গেলে পানি জমার আগেই ড্রেনেজ পাম্প চালু করা, জরুরি সেবা সক্রিয় করা এবং মানুষকে জীবন ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ সৃষ্টি হয়।

অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ প্রযুক্তি, পূর্ণাঙ্গভাবে কার্যকর আবহাওয়া রাডার, তাৎক্ষণিক বৃষ্টিপাত ও নদীর পানি পর্যবেক্ষণ ব্যবস্থা এবং আবহাওয়া, পানি সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের মাধ্যমে পূর্বাভাস ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।

তিনি পূর্বাভাস সক্ষমতা, প্রস্তুতি এবং জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে দুর্যোগ ব্যবস্থাপনায় বাজেট বরাদ্দ বৃদ্ধিরও আহ্বান জানান।

তিনি বলেন, ভারি বৃষ্টির সময় অতিরিক্ত বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশনের জন্য ঢাকা শহরের খাল, জলাভূমি ও আশপাশের জলাধার পুনঃসংযুক্ত করে দীর্ঘমেয়াদি নগর পানি ব্যবস্থাপনা কৌশল গ্রহণ করা উচিত।

তার মতে, বছরের পর বছর অপরিকল্পিত নগরায়ণের ফলে খাল ও জলাভূমি দখল, পুকুর ও নিচু এলাকা ভরাট এবং উন্মুক্ত সবুজ স্থান হারিয়ে যাওয়ায় রাজধানীর প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকার জলাবদ্ধতা নিরসনে তিনি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ক্ষতিগ্রস্ত জলাভূমি পুনরুদ্ধার, রিটেনশন পুকুর সংরক্ষণ ও নির্মাণ এবং বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা (রেইনওয়াটার হারভেস্টিং) কার্যকর করার পরামর্শ দেন।

অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, জলবায়ু অভিযোজন কৌশলের অংশ হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণকে উৎসাহিত করতে হবে। বৃষ্টির পানিকে বর্জ্য নয়, সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। সরকারি ও বেসরকারি ভবনে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা চালু করা গেলে তা শুধু জলাবদ্ধতা কমাবে না, ভূগর্ভস্থ পানির ওপর চাপও কমাবে। তিনি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বড় বড় সরকারি প্রতিষ্ঠানে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা চালুর পর তা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরামর্শ দেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের (আইডব্লিউএফএম) অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশে নগর বন্যা, নদীবন্যা, আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল এবং নিম্নাঞ্চলের বন্যাসহ বিভিন্ন ধরনের বন্যা দেখা যায় এবং প্রতিটির জন্য আলাদা ব্যবস্থাপনা প্রয়োজন।

সাম্প্রতিক বন্যার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, মৌসুমি নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ আর্দ্রতা দেশের পূর্বাঞ্চলে প্রবেশ করে। আর্দ্রতা সমৃদ্ধ বায়ু পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে উপরে উঠলে তীব্র ওরোগ্রাফিক বৃষ্টিপাত ঘটে।

তিনি বলেন, সম্প্রতি চট্টগ্রামে একদিনে প্রায় ৪১৩ মিলিমিটার এবং তিন দিনে প্রায় ৮৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা নদী ও নিষ্কাশন ব্যবস্থার ধারণক্ষমতা ছাড়িয়ে গেছে।

অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলে আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের অতি ভারি বৃষ্টিপাতের ঘটনা আরও ঘন ঘন ঘটছে।

তিনি বলেন, শুধু অতিবৃষ্টি নয়, দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণ, জলাভূমি ও খাল দখল, প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থার প্রতিবন্ধকতা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণেও নগর এলাকায় বন্যার ঝুঁকি বহুগুণ বেড়েছে। তিনি উল্লেখ করেন, আবর্জনা জমে অনেক ড্রেনই তাদের উল্লেখযোগ্য অংশের পানি ধারণক্ষমতা হারিয়েছে। যত নতুন ড্রেনই নির্মাণ করা হোক না কেন, বিদ্যমান ড্রেন নিয়মিত পরিষ্কার না করলে এবং জনগণের সক্রিয় অংশগ্রহণে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না হলে সেগুলো কার্যকর হবে না।

বিশেষজ্ঞরা আরও বলেন, নগর মহাপরিকল্পনা, ভবন নির্মাণবিধি ও জোনিং নীতিমালার কঠোর বাস্তবায়নের পাশাপাশি ড্রেনেজ অবকাঠামো ও বাঁধের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।

তাদের মতে, নির্ভুল পূর্বাভাস, বিজ্ঞানভিত্তিক নগর পরিকল্পনা, প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধার, বৃষ্টির পানি সংরক্ষণের বিস্তৃত ব্যবহার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা গেলে পরিবর্তিত জলবায়ুর প্রেক্ষাপটে বন্যার ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ আরও সক্ষম হয়ে উঠবে।

বন্যা বিশেষজ্ঞ

সংশ্লিষ্ট সংবাদ: বন্যা

২১ জুলাই ২০২৬
তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা
১৯ জুলাই ২০২৬
ভারতে বন্যা ও ভূমিধসে ১৯ জনের মৃত্যু
১৮ জুলাই ২০২৬
৩ দিনের মধ্যে ৭ জেলায় আবারও বন্যার শঙ্কা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
  2. দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টির আভাস, ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
  3. ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা
  4. প্রকৃত ধর্মবিশ্বাসীরা অন্যের ধর্মবিশ্বাসকে অসম্মান করেন না : তথ্যমন্ত্রী
  5. জুমার নামাজে জামায়াত এমপির ইমামতির চেষ্টা, বিএনপি-জামায়াত-এনসিপি কর্মীদের হাতাহাতি
  6. গাইবান্ধায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x